-
মাছি
—– অজানা পথিক(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
১
– ʻআরমান!, এই আরমান!, কোথায় তুই?…ʼ আরমানের মা ডেকে উঠলেন, জবাব না পেয়ে একটু জোরে আবার ডাকলেন।আরমান সামনের বারান্দায় বসে ছিল, সেখান থেকেই জবাব দিল- ʻজি, মা। কি বলো?ʼ
– তোকে আমি কতক্ষণ ধরে ডাকছি, কানে যায় না?
– কই! কেবল তো শুনলাম তুমি আমাকে একবার না দুইবার ডাকলে।
– হয়েছে, আর কথা বলতে হবে না। আমি তোকে ডাকছি, কতবার ডাকছি সেইটা ব্যাপার না।
– হ্যাঁ, বলো।
– যা তো, একটু সামনের মোড়ের দোকানে যা, এক বোতল সয়াবিন তেল আর দুই কেজি আটা নিয়ে আয়, শেষ হয়ে গেছে। এই যে, টাকা নিয়ে যা।
– আচ্ছা, যাচ্ছি।আরমান দোকান থেকে ফেরার পরে তার মা রান্নাঘরে গেলেন। আরমান আবার বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস পড়তে লাগল। সে দেশী-বিদেশী বিখ্যাত লেখকদের বইয়ের একটা তালিকা করেছে পড়ার জন্য, সেই অনুযায়ী সে ক্রমানুযায়ী নিয়মিত পড়ছে।
আধা ঘন্টা পর রান্নাঘর থেকে কোন কিছু ভাজার শব্দ এবং একটা সুগন্ধ আসতে লাগল। আরমানের নাকে সুগন্ধটা যাওয়ার পরে লাফ দিয়ে উঠে রান্নাঘরে গেল, বলল-
– মা, কি রান্না করছো? জিহবায় তো পানি এসে গেল!
– বড়া বানাচ্ছি, দুপুরে খাওয়ার সময় দেবো।
– (চুলার পাশে রাখা প্লেট থেকে একটা বড়া মুখে দিয়ে) খুব মজা হয়েছে তো!
– এখন আর খাস না খোকা, কিছু বড়া তোর আন্টিকে দেবো। তুই একটু দিয়ে আসিস তো।
– আচ্ছা, মা। ঠিক আছে।==
আরমানরা যে এলাকায় থাকে, সেখানকার সবার সাথেই মোটামুটি পরিচয় আছে, কিন্তু অল্প কিছু লোকের সাথে তাদের ভালো সুসম্পর্ক আছে- সময়ে অসময়ে একে অপরের পাশে দাঁড়ায়।আরমানের মা তার যে আন্টির কথা বলেছে, তিনি আরমানদের কয়েক বাড়ী পরে থাকেন। তিনিও মাঝে মাঝে এটা-ওটা রান্না করে আরমানদের বাড়ীতে দিয়ে পাঠান।
আরমান তার সেই আন্টির বাসায় গিয়ে বড়া দিয়ে এলো, তিনিও বড়াগুলি নামিয়ে নিয়ে কিছু পায়েস দিলেন।
আরমান বাসায় এসে মায়ের কাছে পায়েসটা দিয়ে তার ঘরে গেল।
(ক্রমশ…)5 Comments
Friends
Zahidul Jamy
@zahidul
Sol Nova
@tasnuvatamanna
Kabbo Rasel
@kabborasel
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Sk Sagor
@sksagor
Farjana Parvin Asma
@farjanaparvinasma
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Drako Shajib
@drako



Md. Tauhidur Rahman, আরমানের দৈনন্দিন জীবনের এই ছোটখাটো ঘটনাগুলো বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। রান্নার ঘ্রাণ আর মায়ের সাথে কথোপকথনের দৃশ্যগুলো পড়তে বেশ ভালো লেগেছে, ভবিষ্যতে আরও কিছু লেখার মাধ্যমে আমাদের মুগ্ধ করতে থাকুন।