-
তুমি লীলা হও
আমি চাই তুমি স্বপ্ন হও।
যদি পথ হারাই,
যদি ডুবে যাই,
না পাই তীর,
না ফিরি তোমার;
আমার ফাঁকা নীড়
তবে তুমি স্বপ্ন হও।
আমায় বাঁচাও।
আমি চাই তুমি প্রেম হও।
যদি ঝড় আসে,
যদি জোয়াড় আসে
আসে মহাপ্লাবন
ধ্বংস থামিয়ে দাও।
তবে তুমি প্রেমিকা হও।
আমায় বাঁচাও।
আমি চাই তুমি পথ হও।
আমি ক্লান্ত পথিক।
যদি পথের শেষে না ফিরি
যদি অনন্তকাল ধরে হাঁটি
তুমি কাছে টেনে নাও।
তবে তুমি আমার হও।
আমায় বাঁচাও।
তুমি দিন হও
তুমি রাত হও
হও ভালো লাগার যত অনুভূতি।
খুঁজে না ফিরে রেখে দাও,
আমি মিশে থাকি
তোমার আলোর মাঝামাঝি।
তবে তুমি এক ফোটা জল হও,
প্রান হও,
আমায় বাঁচাও।
তুমি আমার লীলা হও।6 Comments-
-
-
ছন্নছাড়া মহাপ্রান, এই নিবিড় আকুতিময় শব্দচয়নগুলো পাঠ করে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি, বিশেষ করে শেষের দিকে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রকাশভঙ্গিটি অত্যন্ত চমৎকার। প্রতিটি ছত্রে প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার যে ব্যাকুলতা ফুটে উঠেছে, তা পাঠকের মন ছুঁয়ে যাওয়ার মতো এক স্নিগ্ধতা তৈরি করেছে। আপনার এই অনুভূতির বহিঃপ্রকাশগুলো এমন নিবিড়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, যা প্রতিটি পাঠককে আপন করে নেবে এবং লেখালেখির এই সুন্দর চর্চা আপনি নিয়মিত চালিয়ে যাবেন বলে আশা রাখি।
-
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni
তবে তুমি একফোঁটা জল হও