Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    চাঁদের দেশের রূপকথা
    কবি ইমদাদ শাহ্

    অনেক দূরে রূপকথাদের দেশে
    যেথায় মেঘ-বাদল পাহাড়ের গায়ে মেশে
    সেথা চাদের দেশ
    ঘর বেঁধেছে জোছনা-পরীর দল
    চাঁদের বুড়ি চরকা কাটে শিং দুটি ধবল

    সেই পরীদের খোঁপায় ফুটে শত তারার ফুল
    গানের ধারায় নাচে পরী মেঘ নাদে তুলতুল
    দুধ-জোছনার নরম আলো
    সঙ্গে নিয়ে তারার মালো
    রূপার থালায় জমায় যে হীরের কুচির ধূল
    সেই আলোতেই উপুরে খোকা স্বপ্ন দেখে ভুল

    নীল কুয়াশার মস্ত নদী পেরিয়ে আকাশ-কোন
    ময়ূর পঙ্খী নায়ে পাড়ি জমায় খোকার ছোট্ট মন
    বজ্রের রিনিঝিনি নিক্কন সুর
    স্বপ্নে আঁকা সে রূপকথার পুর
    হীম সাদা ক্লান্তিহীনা তুষার ঝড়ের দেশ
    দুধ সাদা পরীরা সেখানে ঘুমায় অশেষ

    স্বর্গের নদী চাঁদের বুকে বয়ে চলে ধীরে
    স্বর্গের বালা নাচে সেথা চতুর্দিকটা ঘিরে
    সাদা শ্বেত পাথরের দেশে
    ঘুমপাড়ানি মাসি পিসির বেশে
    তবু খোকার আছে পক্ষীরাজের পাখা দুখানি
    সাদা শঙ্খের মত উড়বে খোকা নিত্য না জানি

    সেথায় কত পাহাড় আছে সাদা সোনা দিয়া
    গাছের পাতা গান শোনায় যে ঝিরিঝিরিয়া
    পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে
    যাবে খোকা স্বপ্ন ঘোরে
    আলোর জামা পরে কালো চুলের কেশ
    খোকার ঘোড়া নাচে যেথা রূপালী চাঁদের দেশ

    শরতের সব সাদা মেঘ সেখানে ভেসে যায়
    এক সাদা ভালুক সেথা নাক ডেকে ঘুমায়
    আর তল্পী বুড়ি চড়কা কাটে
    একটা সাদা শিয়াল হাটে
    নীল পরীরা চাঁদকে ঘীরে এদিক সেদিক ছুটে
    সাদা টগর বেলি জুই কাশফুলেরা ফোটে

    সাদা বকেরা সেখানে নীলসে মাছ ধরে
    সেথা সর্বত্র সাদা তুষার শ্বেত বৃষ্টি ঝড়ে
    সাদা সমুদ্রের ফেনার রাশি
    চকের মত সাদা বাসি
    সাদা ফুল খেলা করে ঘাসে ঘাসে
    দুধের ঘ্রাণ ভাসে বাতাসে বাতাসে

    সেখানে প্রশান্ত দুধের সাগর বয়
    ঘুমের দেশেতে সব ছবি আঁকা রয়
    রাক্ষসেরা ঘুমিয়ে আছে তায়
    রাজপুত্র ঘোড়া ছুটিয়ে যায়
    সোনার কাঠি নিয়ে সে মেঘ মল্লারের দেশে
    ফুল খুকীদের উদ্ধার করে আনবে ভালোবেসে

    সোনার খাটে রূপোর কাঠি স্বপন বুনে যায়
    খোকা শুধু রূপকথাটির ঐ চাঁদের দেশে ধায়
    চাঁদের দেশের রাজকন্যে
    খোকাকে ডাকে নিমন্ত্রনে
    নীল পরিরা মেঘে ভেসে ডাকে আয়রে আয়
    চাঁদের দেশে যাবি খোকা উড়াল পঙ্খীর নায়

    সেথায় নাকি মস্ত বড় রূপার একখান বাড়ি
    তার আঙিনায় মেঘের তরী জমায় এসে পাড়ি
    দুধের নদীর টলেটলে জল
    উত্তাল পাতাল হাওয়া টলমল
    জোছনা ধোঁয়া ধবল নদী ক্ষীর পায়েসে ভরা
    স্বপ্নে আঁকা সে সে দেশ রূপায় রূপায় গড়া

    ঘুম নেমেছে খোকন চোখে ঝিমঝিমিয়ে রাত
    আকাশ পানে চেয়ে খোকন বাড়ায় দুটি হাত
    নেইকো সেথা পড়ার তাড়া
    খেলা করে ঘুমের পাড়া
    নীল আকাশের ওই সীমানায় রূপালী এক গাঁ
    মেঘের ভেলায় ভাসছে বুঝি ঘুমের দেশের না’

    1
    3 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা এই রূপকথার জগতটি যেন শরতের মেঘের ভেলায় ভেসে চলা এক স্নিগ্ধ ও মায়াবী অনুভবের দারুণ সংমিশ্রণ। দুধ-সাদা মেঘের আনাগোনা আর দূর আকাশের স্বপ্নমাখা এই চিত্রকল্পগুলো পড়ে মনটা সত্যিই শান্ত ও উজ্জ্বল কোনো এক লোকে হারিয়ে যাওয়ার অনুভূতি দিচ্ছে। আপনারা যদি নিয়মিত অন্য সদস্যদের লেখায় লাইক বা ভালোবাসার প্রতিক্রিয়া জানান এবং মন্তব্য দিয়ে একে অপরকে উৎসাহ দেন, তবে আমাদের এই প্লাটফর্মটি আরো প্রাণবন্ত ও সুন্দর হয়ে উঠবে।

    • রূপালি জোছনার ডানায় ভর করে শিশুমন আজ স্বপ্নের এক মায়াবী রাজ্যে উড়ে যায়…..🤍🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা কবিতাটা পড়ে মনে হলো যেন চোখের সামনে একদম রূপকথার এক মায়াবী জগৎ ভেসে উঠছে। এত চমৎকার আর সুন্দর সব শব্দ দিয়ে স্বপ্নের দেশটাকে ফুটিয়ে তুলেছেন যে পড়ার সময় খুব ভালো লাগছিল। ছোটবেলার সেই চাঁদের বুড়ি আর রূপকথার গল্পের কথাগুলো আপনার কলমে দারুণভাবে ফুটে উঠেছে।

Skip to toolbar