-
অন্তর্গত নির্বাসন
মাহমুদ হায়াতনীরবতা এখন আমার নিজস্ব শোকগাথা,
নিজের ছায়াতেই আঁকি নির্বাসনের মানচিত্র।
শূন্যতা আমার উত্তরাধিকার, একাকিত্বের সার্বভৌমত্ব।
আমার অনুপস্থিতিই যার অভিলেখ।
স্পর্শ কোরো না,
ক্ষত শুকোয়নি, শুধু যন্ত্রণায় তোমার অধিকার নেই;
মন থেকে মুছে দিয়েছি নাম,
অথচ দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর।
যে একদিন আমার স্পর্শে পৃথিবী খুঁজত,
আজ সে-ই আমার শূন্যতায় নিজের ঠিকানা খোঁজে।5 Comments
Friends
MadBangla
@madbangla
মৈনাক
@mainak
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Khusi Moni
@khusimoni
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula



MAHMUD HAYAT, আপনার লেখা ‘দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর’ লাইনটি এক গভীর অনুভূতির কথা বলে যা পাঠককে বিষণ্ণ সৌন্দর্যে আচ্ছন্ন করে রাখে। আপনি অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে পারেন।