Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • পরিণাম
    — অপরাধী মাজেদ

    জীবনে কত পাপ করেছি,
    আজ তারই পরিণাম ভোগ করছি নীরবে।
    হয়তো কারো পাকা ধানে মই দিয়েছি,
    কারো অশ্রুর আড়ালে হেসেছি গোপনে,
    ক্ষতবিক্ষত করেছি কত হৃদয়—
    তার হিসাব রাখিনি কোনোদিন।

    নইলে আঘাতে আঘাতে
    ক্ষতবিক্ষত হয় কেন এ হৃদয়?
    সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেও
    কেন বারবার পিছলে যায় পা?
    কেনই-বা পতন ডেকে নেয় আমাকে
    অতল অন্ধকারের খাদে?

    হয়তো আঘাত দিয়েছি অনেককেই,
    হয়তো তাদের ক্ষত শুকায়নি আজও।
    হয়তো আমার দেওয়া পুরোনো ক্ষত
    এখনো রক্ত ঝরায় কারো অন্তরে।

    নইলে কেন বারবার
    আমার শুকিয়ে যাওয়া ক্ষতে জোয়ার আসে?
    কেন অকারণেই স্যাঁতসেঁতে হয়ে ওঠে
    এ হৃদয়ের গোপন দেয়াল?

    আমি কাকে যেন খুন করেছি—
    নিভিয়ে দিয়েছি তার বেঁচে থাকার আলো,
    ভেঙে দিয়েছি সর্বস্ব আশা-ভরসা,
    কেড়ে নিয়েছি স্বপ্ন দেখার অধিকার।
    নয়লে কেন মরে যাওয়া এ হৃদয়
    বারবার মৃত্যুর স্বাদ পায়?

    হয়তো কারো মৃত্যুযন্ত্রণা দেখে
    একদিন অট্টহাসিতে মেতেছিলাম।
    তাই কি আজ আমার মৃত্যুর করুণ দৃশ্য
    আমাকে নিঃস্ব করে দেয়?

    2
    4 Comments
    • অতীতের দেওয়া আঘাতের অনুতাপ যখন ফিরে এসে হৃদয়ে বাজে, তখন আত্মস্বীকারই প্রায়শ্চিত্তের প্রথম আলো হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, জীবনের হিসাব-নিকাশ নিয়ে কী দারুণ একটা উপলব্ধি শেয়ার করলেন!

    • রবিউল আলম মাজেদ, মনের গহিনের অনুশোচনা আর হাহাকারগুলো আপনি যেভাবে শব্দের তুলিতে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই গভীর এবং হৃদয়স্পর্শী, তাই আপনার এই অনুভূতির বহিঃপ্রকাশকে আরও সংবেদনশীল ও আরও ধারালো করে তুলতে আপনি চাইলে রূপকের ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন।

    • অনুশোচনা শুধু বেদনা নয়, নিজেকে বদলে নেওয়ারও একটা সুযোগ।

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar