-
মাছি
—– অজানা পথিক(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
২
দুই দিন পর।আরমানকে তার মা বাজারে পাঠালেন কিছু জিনিসপত্র কেনার জন্য।
একটা মুদির দোকানের সামনে আরমানের সাথে দেখা হলো শাহরিয়ার কবিরের সাথে। সে তাকে দেখে কুশল বিনিময় করলো।
শাহরিয়ার কবির থাকেন আরমানদের এলাকার শেষ প্রান্তে; মাঝবয়সী, কথা বলেন অতিরিক্ত- আর লোকজনের নামে বাঁকা বাঁকা মন্তব্য এবং মনগড়া অভিযোগ করেন সবার কাছে।
তিনি আরমানকে জিজ্ঞাসা করলেন-
– বাজার করতে আসছো?
– জ্বি, আঙ্কেল।
– তা, কি কি কিনলে?
– এই তো, আঙ্কেল, কিছু শাক-সবজি, মাছ, আর এখানে কিছু শুকনো বাজার করবো।
– ও, আমিও কিছু কেনাকাটা করবো।আরমানরা যখন কথা বলছিলো তখন তাদের পাশ দিয়ে একজন বয়স্ক পান-সিগারেট ওয়ালা চলে গেল।
বয়স্ক লোকটাকে আরমান চেনে, যদিও সে সিগারেট খায় না বা খাওয়া পছন্দ করে না, কিন্তু দেখা হলেই সম্মান দেখিয়ে কুশল বিনিময় করে, আজও তাই করল। শুধু এই পান-সিগারেট ওয়ালাই নয়, এইরকম বিভিন্ন পেশার লোকদের প্রতি ওর মনে একটা সম্মানবোধ কাজ করে, সেই অনুসারে সে যখনই তাদের দেখা পায় তখনই তাদের সাথে কুশল বিনিময় করে।
বিষয়টা শাহরিয়ার কবির খুব আগ্রহ নিয়ে লক্ষ্য করলেন, তার ভ্রু কুঁচকে গেল, মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল- যদিও আরমান সেটা দেখল না।
আরমান বাজার শেষ করে বাড়িতে গেল, তার মা জিনিসপত্র গুলো রান্নাঘরে সাজিয়ে রাখলেন।
আরমান ফ্রেশ হয়ে তার ঘরে গেল। কালকে কলেজে যেতে হবে তাই পড়তে বসল।
তার বাবার ফিরতে বেশ রাত হলো, ভদ্রলোক একটা ঔষধ কোম্পানীতে চাকরী করেন।
এরপর আরমানরা সবাই মিলে রাতের খাবার খেতে বসল, খাওয়া শেষে আরমান তার ঘরে চলে গেল। (ক্রমশ…)4 Comments
Friends
Zahidul Jamy
@zahidul
Sol Nova
@tasnuvatamanna
Kabbo Rasel
@kabborasel
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Sk Sagor
@sksagor
Farjana Parvin Asma
@farjanaparvinasma
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Drako Shajib
@drako


Md. Tauhidur Rahman, আপনার গল্পের এই আরমান চরিত্রটি বেশ অমায়িক এবং ভালো লেগেছে। শাহরিয়ার কবিরের এমন রহস্যময় আচরণ কি সামনের পর্বে গল্পের মোড় ঘুরিয়ে দেবে? ছোট ছোট ডিটেইলসগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।