-
অপেক্ষা
——————————————
তোমার জন্য দাঁড়িয়ে থাকি প্রতি সন্ধ্যায় নির্জনতায়
শুন্য চোখে তাকিয়ে থাকি জানালার শিকে দু’হাত রেখে
তোমার জন্য প্রতিটি বিকেল ব্যকুল ভীষণ অস্থিরতায়
সন্ধ্যে নামাই চিলেকোঠায় আবির আলোর গন্ধ মেখেতোমার জন্য বুকের জমিন ভীষণ খরায় চৌচির দিন
সঙ্গতিহীন একটি ঘরের চার দেয়ালের স্বপ্ন আঁকি
তোমার জন্য বিবশ দুপুর বিষণ্ণ রাত সঙ্গীবিহীন
আলোহীন ঘর শুন্য বাসর বেহুলার শোকে মগ্ন থাকিতোমার জন্য একটি আকাশ একটি আলোর মশাল জ্বেলে
আমি একদিন যাবই চলে অপেক্ষার এই জীবন ফেলে3 Comments
Friends
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Mirza A.parvez
@mirzaa-parvez
মোঃ রাকিমুন ইসলাম রাকিব
@rakimunislam
Ritwick chowdhury NAYAN
@ritwickchowdhurynayan
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
Johur Munim
@johurmunim
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Rahat Islam
@rahatislam
Shruti Radhe
@shrutiradhe

আনিস কবির, আপনার লেখা কবিতাটা পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত নীরবতা কাজ করছিল। গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের সাথে সক্রিয় থাকবেন, তাহলে সবারই ভালো লাগবে।