-
মগ্ন জলাশয়ে চাঁদ
ছায়াপথ দিলে শুধু, কক্ষপথ নিলে কেটে!
আপন অক্ষের চৌহদ্দী সীমানায় ঘুরুক সারাদিন
নিজের অস্তিত্বের ভেতর কেটে কেটে কেউ মরুক অনন্তদিন
এমন ধ্রুব মৃত্যুর ঘূর্ণন বিধিলিপি হোক তার আগুন ললাটে।একলা মানুষটি আজও তাই নিজের ভেতরে ঘূর্ণমান সারাদিন
হৃদয়ের কাছে, নিজস্ব দুঃখের কাছে, বেড়াঘেরা উঠোনের ঘাসে
গড়েছে অন্ধকার কক্ষপথ নিজস্ব অন্ধকারের আলো প্রয়োজনে
স্থিরতার নির্জন অলিন্দে ঘূর্ণন রেখাপথে এঁকেছে তার মগ্ন বাস।এখন অগ্রসর হবার অর্থ নেই, পশ্চাদপসারনেরও ঠাঁই নেই
এক নির্জনতা মগ্নতা লিখে রাখছে স্থিরতা তার মগজে রাত্রিদিন;
যাত্রাভঙ্গ বেদনাহত বেদনার জমাট এক স্থিরপ্রেম
উদভ্রান্তি ফেলে স্থায়ী প্রেমের এক চিবুক-নোয়ানো মূর্তি গড়েছে!নামগোত্রহীন অনাদৃত এমন জলাশয় তার আত্মায় ধরে রাখে প্রেম
আত্মমগ্ন প্রেমে জলাশয় শরীরে ফোটায় শ্বেত সত্য পদ্ম ফুল
কক্ষপথধারী অনুকূল স্রোতধারা যায় তোমার ছায়াপথ বেয়ে
তাদের দলবর্তী না হবার দুঃখে ব্যথিত হয়না মগ্ন জলাশয় চেয়ে।মগ্ন জলাশয় মগ্নতর- অনড়- একখানি চাঁদ বুকে পেয়ে!
2 Comments
Friends
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Sheikh Abdullah
@sheikhabdullah
Humayra Archives
@nurhumayra
Misty buri
@misty
Alvee Mallik
@alveemallik
Md Shalin
@mdshalin
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Mashuk Hossain, আপনার লেখাটা খুব গভীর আর ইমোশনাল, পড়ে বেশ অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনের ভেতর। অন্যদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের এই জায়গাটা বেশ জমজমাট থাকবে।