-
মাছি
—– অজানা পথিক(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
৩
তিনদিন পর।
চায়ের স্টলে বিকালের আড্ডাটা বেশ জমে উঠেছে।
এলাকার বাসিন্দাদের প্রায় সবাই সময় পেলে এখানে এসে চা পান করেন আর গল্প-গুজব করে সময় কাটিয়ে যান।
আজকে স্টলে কয়েকজন এসে বসে কথাবার্তা বলছিলেন- সবার খোঁজখবর আর দিনটা কেমন গেলো এইসব।
একটু পরে শাহরিয়ার কবির এসে যোগ দিলেন।
বেশ কিছুক্ষণ পরে হঠাৎ তিনি অন্যদেরকে বললেন, ‘এই, শুনেছো ভায়া, আরমান তো সিগারেট খায়!’
একজন অবাক গলায় বললেন, ‘কি! তাই না কি?’
আরেকজন অবিশ্বাসের সুরে বলে উঠলেন, ‘না না, সে কি করে হয়! ছেলেটা তো বেশ ভদ্র!’
অন্যরাও বিভিন্ন মন্তব্য করতে লাগলেন।
কেউ কেউ বলতে লাগলেন যে এটা সত্যি হলেও হতে পারে।
শাহরিয়ার কবির বললেন, ‘আমি একদম নিশ্চিত, ছেলেটা সিগারেট খায়।’
একজন প্রশ্ন করলেন, ‘আপনি কিভাবে নিশ্চিত হলেন?’
শাহরিয়ার কবির বললেন, ‘আরে! এই তো দুইদিন আগে, বাজারে গেছিলাম। দেখি, আরমান কোথাকার একটা পান-সিগারেট ওয়ালার সাথে খুব জমিয়ে গল্প করছে। যদি সিগারেট না-ই খায়, তাহলে কি ওভাবে কথা বলতে পারে? তোমরাই বলো?’
একজন বললেন, ‘না……., তা কেন হবে? ওকে তো আমি শুধু কলেজ আর প্রাইভেটে যেতে দেখি, মাঝে মাঝে বাজার-সদাই করা ছাড়া অন্য কোথাও তো তেমন চোখে পড়ে না!’
শাহরিয়ার কবির লোকটার কথা কানেই তুললেন না, বলতে লাগলেন, ‘আরেহ! তুমি তো তেমন একটা বাইরে যাও না, তাই এরকম বলছো।’
লোকটা বুঝলো শাহরিয়ার কবিরের সাথে তর্ক করে লাভ হবে না- যেটাই বলা হোক না কেন কিছুতেই তার বক্তব্য থেকে একচুলও নড়বে না, তাই লোকটা চুপ করে গেল, অন্যরা কি বলে শুনতে লাগল।
চায়ের আড্ডাটার আবহাওয়া আস্তে আস্তে উত্তপ্ত হতে লাগল।
শাহরিয়ার কবির আরমানের ব্যাপারে আরো অনেক অভিযোগ করতে লাগলেন। শুধু আরমানের নামে নয়, আরো বিভিন্ন জনের ব্যাপারে বিভিন্ন অভিযোগ করতে লাগলেন।
লোকেরা খানিকক্ষন তার কথাবার্তা শুনল, পরে একে একে চলে যেতে লাগল।(ক্রমশ…)
6 Comments-
Md. Tauhidur Rahman, আপনার লেখনীতে ‘শাহরিয়ার কবির আরমানের ব্যাপারে আরো অনেক অভিযোগ করতে লাগলেন’—এই অংশটিতে মানুষের স্বভাবজাত পরনিন্দার বিষয়টি খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আড্ডার পরিবেশের যে পরিবর্তন আপনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, তা পাঠককে বেশ ভাবিয়ে তোলে। আপনি চমৎকার লিখছেন, তাই এই ধারাটি অব্যাহত রেখে আরও অনেক নতুন গল্প আমাদের উপহার দিন।
-
-
Friends
Zahidul Jamy
@zahidul
Sol Nova
@tasnuvatamanna
Kabbo Rasel
@kabborasel
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Sk Sagor
@sksagor
Farjana Parvin Asma
@farjanaparvinasma
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Drako Shajib
@drako

Md. Tauhidur Rahman, এই ধরনের মানুষজন আসলে সবসময়ই অন্যের পেছনে লেগে থাকতে পছন্দ করে, আপনার লেখাটা একদম বাস্তবধর্মী হয়েছে।