Profile Photo

বিদৌরা প্রিয়দর্শিনী বারহানOffline

  • bedowrapriodarshini
  • ইদানিং একটা কথা খুব উঠেছে আপনি তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে এবং তাকে নয় যাকে আপনি ভালোবাসেন।কথাগুলো অনেকের ক্ষেত্রে সত্য হলেও হতে পারে কিন্তু আমার মতে তা নয়।ভালোবাসা কোনো পুরস্কার নয় বা এমন কোনো দ্রব্য নয় যা যখন তখন হয়ে যাবে বা যেকোনো একজন কে হুট্ করেই দুইদিন মনে ধরে যাবে তারপর একদিনেই মুভ অন হয়ে যাবে। সেটা মোহ হতে পরও ভালোবাসা না। ভালোবাসা একটা দায়িত্ব,দুজনের সম্পর্ক আপনি যদি একদজন এর থেকেই মুভ অন না করতে পারেন।তাতে কোনো সমস্যা নেই।আপনি তার স্মৃতি আঁকড়ে থাকতে ভালোবাসতেই পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।কিন্তু আপনি চাইলেই আপনি যাকে ভালোবাসেন তাকে পাবেন না বলেই আপনাকে যে ভালোবাসে তাকে মন দেওয়ার অভিনয় করতে পারেন না। এতে হয়তো আপনাকে যে ভালোবাসে সাময়িক সময়ের জন্য সে খুবই খুশি হবে। কিন্তু সে সারাজীবন একটা অলীক স্বপ্ন দেখে যাবে। সারাজীবন ভেবে যাবে আপনি তাকে ভালোবাসেন। মানুষটা একটা দু তরফা সম্পর্কে থেকেও একতরফা ভালোবেসে যাবে।আর আপনি অতীত নিয়ে তাকে ক্রমাগত তুলনা করবেন।আমি বলছিনা মুভ অন করা যাবে না অ।বশ্যই মুভ অন করা যাবে কিন্তু যখন আপনি বুঝছেন আপনি মুভ অন করতে পারেন নি তখন নিজের দুঃখের ভার আপনি আরেকজনের কাঁধে দিতে পারেন না।তাতে হয়তো পথে একটু শান্তি পাবেন কিন্তু অনুতাপ বড়ো অদ্ভুত জিনিস সারাজীবন তা আপনাকে ছায়ার মতো তারা করবে।মাঝখান থেকে আরেকজন মানুষ কিচ্ছু না করতেই শাস্তি পাবেন।সবচেয়ে কষ্টের সে সেই শাস্তির কষ্ট পাবে যার সঙ্গে তার দূর দুরন্তেও তার কোনো সম্পর্কই নেই।

    বিদৌরা

    2
    4 Comments
    • বিদৌরা প্রিয়দর্শিনী বারহান, ভালোবাসার প্রতি আপনার এই স্বচ্ছ ও সৎ দৃষ্টিভঙ্গিটি পাঠকদের মনে গভীর চিন্তার উদ্রেক করবে। জীবনের কঠিন বাস্তবতাগুলোকে সহজ ভাষায় তুলে ধরার এই প্রচেষ্টাকে অনেক সাধুবাদ জানাই, আপনি নিয়মিত এমন ভাবনার প্রকাশ ঘটাতে পারেন।

    • ভালোবাসা পূরণ না হলে প্রতারণার আশ্রয় নয়, সত্য স্বীকার করাই অন্য হৃদয়ের প্রতি শেষ দায়িত্ব…..🤍🖤

    • আপনার কথাগুলো একদম মনের মতো হয়েছে, ভালোবাসা নিয়ে এমন পরিপক্ক ভাবনা সত্যিই খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলেই আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • একতরফা ভালবাসা হয়না।

Skip to toolbar