Profile Photo

আদিত্য নারায়ণOffline

  • AdityaNarayan
  • Profile picture of আদিত্য নারায়ণ

    আদিত্য নারায়ণ

    4 years, 10 months ago

    ‘শব্দ’

    সন্ধ্যার আবছা অন্ধকারে ছাদে বসে আসন্ন ঝড়ের অগ্রীম প্রভাবের কারনে চারপাশের গাছপালাগুলোকে একদম উলটপালট হয়ে যেতে দেখছিলাম।কয়েকটা গাছ বাতাসের এই ঝটিকা অক্রমনের কাছে অত্মসমর্পন করে একেবারে গোড়া থেকে মড়মড় করে ভেঙ্গে পড়েছে।

    হঠ্যাৎ কোন একটা মসজিদ থেকে আজানের মধুর ধ্বনি কানে ভেসে এলো।কয়েক সেকেন্ড পর পাশের বাসা থেকে শঙ্খের মিষ্টি সুর বেজে উঠলো।

    ভ্রু কুঁচকে চারপাশে তাকালাম। নাহ্,শব্দগুলো দেখা গেলো না।হতাশ হয়ে গেলাম।চোখদুটো ব্যাকুল হয়ে উঠেছিলো সেই শব্দদুটিকে এক নজর দেখার জন্য।দেখা গেলে বুঝতে পারতাম-শব্দদুটোও কি ধর্ম মানে?ওরাও কি পরস্পরের থেকে নির্দিষ্ট দূরত্ব মেনে চলে?নাকি অদৃশ্য বাতাসে অদৃশ্য শব্দদুটি মিলেমিশে একাকার হয়ে পরস্পরের সাথে গলাগলি করছে?

    জানি না কি হয়।কেনো যে শব্দটা দেখা যায় না!দেখা গেলে ভালোই হতো।

    6
    3 Comments
    • অনুভব ও শোনার মধ্যেই নিহিত সম্প্রীতি। স্বাদ আস্বাদন করা ছাড়া আপাতত কোনো পথ নেই। অনেক ধন্যবাদ এমনভাবে ফুটিয়ে তোলার জন্য।

    • শব্দের ক্ষমতা অনেক। অভিনন্দন।

    • চমৎকার রূপক লেখা। শক্তির নীতি শক্তি মেনে চলে মানুষের নীতি মানুষ। প্রীতি ও শুভেচ্ছা লেখক।

Skip to toolbar