Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • অমৃতা তোমার প্রেমিকা হৃদয় মৃত
    কবি ইমদাদ শাহ্

    আমাদের শেষ দূরত্বটুকু —
    যেমন ঘাসের উপর লেগে থাকে দগদগে শৈশব
    আমি হেঁটেছি , অনেক হেটেছি পথ
    সয়েছি পাথরচাপা দুখ শীতল মিত্যুর মতো
    এক নদী শীত পেরিয়ে যেতে হতো আমায়
    আমি কোন এক রাতে তাও পেরিয়ে গেলাম
    তবু শেষ ভরসাটুকু পেলাম না
    অমৃতা তোমার প্রেমিকা হৃদয় তখন মৃত

    আমাদের শেষ দূরত্বটুকু আর মাপা হলো না
    তারপর দুজনার রাত হয় প্রেম আসে
    শিশিরে ভিজে রাত-ঘাস-বাতাস-শস্যকনা
    আর সেই স্বপ্নের দ্রোহ আত্মপ্রেমে মগ্ন
    আকাশে তখন কোন তারা নেই
    কুয়াশায় মুখ ঢেকেছে চাঁদ
    অস্থির হৃদয় আজ মিত্যুর দুয়ারে
    নিঃশ্বাসে নেই কোন তৃষ্ণা
    এ হৃদয় মরে গেছে

    দেখে যাও অমৃতা
    একটা মৃত শীতল লাশ শুইয়ে আছে ঘরে

    জানি তুমি এখন আর আমার মুখ দেখতে চাও না অথচ তোমার সেই শ্যামল বরন চাঁদ মুখখানা দেখার জন্য
    আমি এক বর্ষা বিকালে পুকুর সাতরে তোমার বাড়িতে গিয়েছিলাম
    আমি সেই থেকে সাঁতার জানি

    জানি আমাদের শেষ দূরত্বটুকু নির্মম বাস্তবতা
    আমাকে ফিরে যেতে হবে এক বুক ভালোবাসা রেখে
    তীব্র শীতে জমাট বেঁধেছে
    যেন টোকা দিলেই ভেঙে যাবে হৃদয়
    তোমাকে পাওয়া হলো না আর
    তখন ভয়ংকরতম অন্ধকার এক রাত্রি
    শীতল মিত্যুর নীরবতা

    আমাদের স্বপ্নগুলো আজ অতল নীলের অন্ধকারে আর আমাদের শেষ দূরত্বটুকু ছিল
    একটি পিচঢালা রাস্তার
    দুই পাশে গজানো ঘাসের মতো
    মধ্যখানে শুধু অসংখ্য মিত্যুর রেখা

    আমাদের শেষ দূরত্বটুকু ঠিক
    বিকাল ও সন্ধ্যার মধ্যবর্তী গোধূলির মত রক্তিম
    বা গোপনে ঊষার আকাশ যেভাবে সাজে
    কিংবা দুটি নদীর শেষ সীমানা
    যেখানে একের পানি অন্যের সাথে
    কখনোই মিশে না

    শীত সে এক দুঃখবতী সুন্দরের সুধা
    উদাসীন এক পথ ঝেকে বসেছে আমায়
    সে দুঃখ সাতশত কোশ দূরের পথে
    তবু সে আজ আমার আঙিনায়
    শুধু তুমি নেই বলে

    বিদায়ের পরও মনের ভেতরে চলে কথোপকথন
    যেমন তুমি পাখি হতে চাইছিলে
    আমি বুকে একটা আকাশ এঁকে দিলাম
    আর আমি সাতার কাটতে চাইলাম
    আর তুমি একটা সমুদ্রের জল ঘোলা করলে
    এখন সেখানে শুধু কোন অতিথি
    শীতল পারিযায়ী পাখির বাস
    কুয়াশা ঝড়ে দগ্ধ হৃদয়

    সেই চেনা মুখ সেই চোখ সেই হাসি সেই অবরুদ্ধ চাহনি
    দুনিয়ার যত সুখ তার চেয়েও অধিক প্রেম নিবাড়ি আমি
    কত মুখ দেখেছি আমি জীবনের পথে
    কিন্তু সেই মায়াবী মুখের মত কারো মুখ হয় না আর

    2
    4 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে—’যেমন তুমি পাখি হতে চাইছিলে, আমি বুকে একটা আকাশ এঁকে দিলাম’। সব মিলিয়ে লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। সম্পর্কের এই অনুভূতিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • ভালোবাসা শেষ হয়ে গেলেও মনের ভেতরের কথোপকথন থামে না……………

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখাটিতে ‘আমি সেই থেকে সাঁতার জানি’ লাইনটির গভীর আর্তি খুব ছুঁয়ে গেছে, যেন স্মৃতির অতলে ডুব দিয়ে কোনো হারানো মানুষকে খুঁজে পাওয়ার এক অদ্ভুত ব্যাকুলতা ফুটে উঠেছে। শীতের হিমেল পরশ আর অনাগত বিচ্ছেদের এমন ব্যঞ্জনাময় প্রকাশ যেমন জীবনানন্দ দাশের কোনো বিরহী মুহূর্তের কথা মনে করিয়ে দেয়, তেমনি আপনার কলমও যেন অনুভূতির এক দারুণ ক্যানভাস এঁকেছে, তাই এমন সুন্দর লেখা আপনি নিয়মিত উপহার দেবেন।

    • অপূর্ণ প্রেমের হিমশীতল দূরত্বে কবির হৃদয় ভালোবাসা হারিয়ে এক নিঃসঙ্গ মৃত্যুর দীর্ঘ প্রতিধ্বনি হয়ে থাকে…..🤍🖤

Skip to toolbar