-
আমার চার বছরের ছেলে মিহির কাতলা মাছের মাথাটা পাতে নিতেই আমার জা আমার ছেলের প্লেটটা এক আছাড় দিয়ে ফেলে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার জা তনিমা এতটুকুতে শান্ত থাকে নি। সে চিৎকার করে বলতে লাগলো, “যার স্বামীর আয় কম, তার মাছের মাথা খাওয়ার সাধ কেন?”
আমার স্বামী মহসিন আমার শাশুড়ী মা হালিমাকে জিজ্ঞেস করলো, “মা তুমি কি তোমার ছোট বৌমাকে কিছুই বলবে না?”
আমার শাশুড়ী উত্তর দিল, “বুড়ো বয়সে কি আর বলবো বাবা?”
তিন্নি তখনো চিৎকার করে বলছে, “কামাই করার মুরোদ নেই। কি আর বলবে?”
মহসিন বাড়ি থেকে বের হয়ে গেল। একটা বাড়ি ঠিক করে এসে আমাকে বললো, “গোছগাছ করে নাও।”
আমি মহসিনকে জিজ্ঞেস করলাম, “আমরা কই যাচ্ছি?”
মহসিন উত্তর দিল, “আমার উপরে ভরসা রাখো।
চার বছরের ছোট মিহিরকে নিয়ে বাইরে যাওয়ার সময় শাশুড়ী মা আমাদের আটকালেন না।
বর্তমানে আমার ছেলের পাতে এই অল্প বেতনেই আমি ভালো খাবার তুলে দিতে পারি।
4 Comments
Friends
TOUHIDUL ISLAM
@touhidulislam
Prasun Kumar Dey
@prasunkumardey
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor



আত্মসম্মান রক্ষার জন্য কখনো কখনো পরিচিত ঘর ছেড়ে নতুন করে শুরু করতে হয়। সুন্দর বার্তা।