-
কবিতা: যে কথা হয়নি বলা
অজান্তেই চাপা পড়ে যায় হাজারটা কথা
আর শত শত লাইনের কবিতা,
ওগুলো কখনও ডায়রির পাতায় কিংবা তোমায় লেখা চিঠিতেও প্রকাশ পায়না।নিরবে এসে নিরবেই ফিরে যায় বদ্ধ মনের রুদ্ধ দুয়ার খুলে।
সাথে নিয়ে যায় জমে থাকা ধোঁয়াটে কষ্টগুলোও..
পরিণামে নি:শ্বাসটা একটুখানি ভারী হয়ে যায়।কথাগুলো যদি শক্ত লোহার মোটা সিকে আটকে রাখা জেলখানায় বন্দি থাকতো,
তবে সে কবেই তা ভেঙেচুরে বেরিয়ে আসতো..
অথচ সামান্য রক্ত মাংসের নরম হৃদপিন্ড ভেদ করে নরম ঠোঁটের কাছে কখনই আসতে পারে না।
ভীষণ দুঃসাহসের প্রয়োজন..অব্যক্ত সে সব কথা শব্দ তরঙ্গে নয়,
অন্তরঙ্গে বেঁয়ে চলার পথ খোঁজে।
নিজের অস্তিত্ব প্রকাশের জন্য ছটফট করে।
কথাগুলো মানুষ হলে নিশ্চয় আত্মহত্যা করতো..
কিন্তু ওরা পারে না।
দিনে দিনে ভারী হতে থাকে।কখনও কতগুলো ঘুমের মাঝে পালিয়ে যায়,
ঘুম ভাঙলে আবার ফিরে আসে।
চলে যায় তবু যেন আর যাওয়া হয়না।যে কথা অব্যক্ত, পরিত্যক্ত.. যে কথায় হাজার অভিমান, হাজার অনুরাগ..
সে কথা সুপ্ত, অপ্রকাশিত.. সে কথা
অমনিভাবেই হৃদয়ে পড়ে থাক।–মেহেদী মারুফ
Nov 24, 20195 Comments-
কিছু কথা কখনো ঠোঁট পর্যন্ত আসে না, তবু হৃদয়ের ভেতর সারাক্ষণ বেঁচে থাকে। অব্যক্ত অনুভূতি, চাপা অভিমান আর নীরব কষ্টের এমন প্রকাশ সত্যিই মন ছুঁয়ে গেলো।
-
মনের গহীনে জমে থাকা অব্যক্ত অনুভূতিগুলোর এমন গভীর রূপায়ণ হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে হৃদপিণ্ড আর লোহার জেলখানার তুলনাটি ভীষণ শক্তিশালী। আপনার লেখনীতে যে গভীর আবেগ ও কষ্টের রেশ ফুটে উঠেছে, তা পাঠকের মনে দীর্ঘস্থায়ী এক অনুভূতি তৈরি করতে সক্ষম। আমাদের এই গ্রুপে অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার ভালো লাগার প্রতিক্রিয়া এবং মন্তব্য জানাতে ভুলবেন না, কারণ এতে আমাদের সবার পথচলা আরও আনন্দময় হয়ে উঠবে।

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman


লেখাটা পড়ে মনটা খুব অদ্ভুত এক বিষণ্ণতায় ভরে গেল, অনেক না বলা কথাই যেন এখানে ভেসে উঠেছে। আপনার কি মনে হয়, সব কথা প্রকাশ করার চেয়ে অবলীলায় চেপে যাওয়াই আসলে বেশি আরামদায়ক?