Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 2 weeks, 2 days ago

    ★হৃদয়ের মেঘবার্তা★

    ​তুমি তো দেখেছ শুধু চোখের কোণে জমে থাকা জল,
    দেখোনি তো সেই মেঘের আড়ালে কতটা কোলাহল।

    শূণ্যতা সেখানে পাহাড় জমায়, নিঃশব্দ অভিমানে,
    কতটা দহন লুকিয়ে আছে, ক’জনেই বা তা জানে?

    ​বুকের পাজরে মেঘ জমে আজ নিদারুণ এক ভার,
    ব্যথাদের নীল চাদরে ঢাকা এ হৃদয়ে অন্ধকার।
    প্রতিটি নিশ্বাসে হাহাকার জাগে, বিঁধে যায় সেই কাঁটা,
    শূণ্যতা মানে শুধুই অভাব নয়, এক অন্তহীন পথ হাঁটা।

    ​বৃষ্টি হয়ে সে ঝরে পড়ে না, কেবলই বাড়ে তার ভার,
    বুকের ভেতর একলা চলে কান্নার হাহাকার।

    তুমি বুঝবে না সেই মেঘের ওজন, বুঝবে না সেই ক্ষত,
    যেখানে স্বপ্নরা প্রতিদিন মরে, অবহেলিত ধুলোর মতো।

    লিখা:HK.Khushi Sheikh.

    4
    9 Comments
    • “শূন্যতা মানে শুধুই অভাব নয়, এক অন্তহীন পথ হাঁটা”—এই পঙ্‌ক্তিটি ভীষণ মন ছুঁয়ে গেলো।

    • “বুকের পাজরে মেঘ জমে আজ নিদারুণ এক ভার”—লাইনটা পড়ে সত্যিই খুব অন্যরকম অনুভূতি হলো। আপনিও যদি অন্যদের লেখায় নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের সাথে সক্রিয় থাকেন, তবে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠবে।

    • ছন্দগুলো দারুণ মিলিয়েছেন। কথাগুলোও বেশ শক্ত, মনে গিয়ে লাগে! অসাধারণ!! 💐

    • চোখের আড়ালে জমে থাকা দহন আর অব্যক্ত কষ্টের যে চিত্র আপনি তুলে ধরেছেন, তা পাঠকের হৃদয়ে গভীর এক অনুভূতির রেশ রেখে যায়। আপনার লেখনীর এই আবেগময় প্রকাশভঙ্গি সত্যিই অসাধারণ, তাই আশা করি আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

    • অন্তর্লীন বেদনা আর নিঃসঙ্গতার ভারে কবিতাটি নীরব হৃদয়ের এক মেঘমেদুর আর্তনাদ হয়ে উঠেছে…..🤍🖤

Skip to toolbar