-
কুড়িটা বসন্ত পর
কবি ইমদাদ শাহ্কুড়িটা বসন্ত পর ঠিক কুড়িটা বসন্ত পর
গভীর আপ্লুত বর্ষী এক ফাল্গুন রাতে
বৃদ্ধ প্রবীণ জীর্ণ মৃত এ হৃদয় জাগাতে
তুমি এসেছিলে শাতি প্রিয়া হয়েনা হয় আরো কুড়ি বিশেক পর
আবার অন্তত একবার এসো
একবার জড়িয়ে ধরে কাঁদতে চাইতারপর তোমার অবরুদ্ধ চাহনি
যা বিদীর্ণ করেছে বারবার প্রেমে
আমি ঘুমিয়ে রবো অনন্তকাল
পৃথিবীর কঠিনতম বেড়ি পেরিয়ে
এসো মোর আকাশের চাঁদ হয়ে
কোন একদিন অন্তত এসো
সব নিরাশার আশা হয়ে এসোপৃথিবীর সবুজ ঘাস আর আকাশের নীল
তবু দুটি হৃদয়ে গড়েছিল যে অপার্থিব মিল
ঠিক তারও কুড়ি বছর পর
কোন এক দিন যদি আবার দেখা হয়ে যায়
সে আকাশের নিচে
চেয়ে রব এক শতাব্দী দীর্ঘ চোখেকুড়িটা বসন্ত পর হে ফুটন্ত সুন্দর
সে জলদিঘীটার ঘাটে এসো
আবার না হয় এসো সে হলুদ জামাটা পড়ে
মৃনাল কাটার রক্তমাখা পায় খুঁড়িয়ে খুঁড়িয়েকুড়ি বিশেক পর না হয় একটা ফুটন্ত ফুল হয়ে এসো
তোমার প্রেমের বুলবুলি হয়ে শেষ গানটুকু গাইবো
বহতা নদীর মতো এসো আপন ঠিকানায়
নতুন আবাদি ভূমির বিস্তীর্ণ হবে ভূ ভাগ
পৃথিবী আর সভ্যতার সব স্মৃতিচিহ্ন মুছে
শেষ বারের মতো একবার অন্তত এসো
কোন নিরন্তর বর্ষন রাতে এসো
তোমার আপন বুকে3 Comments-
কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখায় দীর্ঘ প্রতীক্ষার যে গভীর আকুতি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে স্মৃতিমাখা সেই হলুদ জামা আর জলদিঘীর বর্ণনাটিকে আরও একটু সংক্ষিপ্ত করে ফুটিয়ে তুলতে পারেন, যাতে পাঠকের মনে আবেগের রেশ দীর্ঘস্থায়ী হয়। আপনার কলম থেকে এমন আরও স্নিগ্ধ ও চমৎকার সব সৃষ্টি পড়ার অপেক্ষায় রইলাম।
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy


প্রিয় মানুষটিকে আর একবার বুকে জড়িয়ে ধরার আকুতির মধ্যে প্রেম, স্মৃতি আর বিচ্ছেদের কী গভীর মায়া!