Profile Photo

মৈনাকOffline

  • Mainak
  • Profile picture of মৈনাক

    মৈনাক

    • 2 weeks ago

    যুগোপযোগী
    স্থূল বুদ্ধিতে যেটুকু বুঝেছি, ইতিহাস আর পুরাণের মুখ্য তফাৎ যুগে। একটা বাচ্চাকে সত্য- ক্রেতা- দ্বাপর- কলি পড়িয়েই ইতিহাস পড়াতে গিয়ে আরেক অশান্তি, সেখানে আবার প্রস্তর-মধ্য-আধুনিক এই তিন পড়িয়েই শেষ! শেষ অব্দি নামগুলো আলাদা আলাদা পড়তে বা পড়াতে হলেও ফ্ল্যাট্‌ কোয়েশ্চেনের উত্তরে সমাধান নিয়ে দেখা দিল ‘কোভিড্‌ যুগ’ যে যুগ এতে-ওতে এই’দুয়েতে দিব্য ঢুকিয়ে দেওয়া যাবে। এই যেমন দাওপ্যাঁচে না’যেয়ে ছোটোছেলেকে ফ্ল্যাট কোয়েশ্চেন করে ফেলার সুবিধা- “বলতো খোকা যুগ কটি?’ ওমনি চট্‌ করে সে বলে ফেলতে পারবে- “জানি, যুগ হল’গে চারটি “সত্য-মধ্য-কলি-কোভিড”। অবাক্‌ হওয়ারও কিছু নেই, যেহেতু আপনি ইতিহাস পুরাণ স্পেসিফাই করেন’নি সেহেতু আপনাকে চারে চার দিতেই হবে। আবার অন্যদিকেও যুগ হিসেবে কোভিড অর্থনীতিতেও বিরাট পরিবর্তন এনেছে। ক্যাপিটালিস্টদের মুনাফাই মুনাফা, কম লোকে বেশি লাভ পাশাপাশি লায়বেলিটির বোঝা এক কোপেতে ঘপাৎ করে নামিয়ে ফেলার মোক্ষম সময়কাল! ব্যবসা যা হয়েছে সে’তো মা লক্ষীই জানেন পাশাপাশি এখন ক্রেতাস্রষ্টা আর তার ভক্তেরও বিশাল রমরমা। এসব দেখেটেখে পরিস্থিতি আর পরিবেশকে সামনে রেখে আমিও কোভিডযুগের আরেক চমকপ্রদ আবিষ্কারের তথা মাল্টিগেইনের সাব্‌মাল্টিন্যাশনাল প্রফিটের কথা ভেবে ফেলেছি যা একদমই আমার মস্তিষ্কপ্রসূত। মাননীয়জনেরা অপরাধ নেবেন’না, সত্যি বলছি তারপর থেকে নিজেকে কিরম পি.সি.রায়. পি.সি.রায় মনে হচ্ছে। মনে হচ্ছে আমিও পারি, বাঙালি ব্যবসা বোঝেনা বলে কোন্‌ ইসে!? যদিও আইডিয়াটা এই মরশুমে সরাসরি ব্যবসায় কাজে না লাগলেও আগামি বর্ষার কথা ভেবে এখন থেকে দারুণ ভাবে শুরু করে ফেলা যেতে পারে। কলকাতা তো আছেই, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা উপজেলায় রাস্তা আর আশেপাশে বর্ষার জমা জলকে অভিশাপ না ভেবে আশীর্বাদ ভেবে নিয়ে যদি পি.পি.ই কিটের জাঙিয়া থুরি অন্তর্বাস তৈরী ও তা বাজারজাত করে বিক্রীবাট্টা করা যায় তাহলে কিন্তু বিজয় গুপ্তের চাঁদবেনে হওয়া কেউ আটকাতে পারবে’না। ব্যাপক হবে এ’নিয়ে কোনো সন্দেহ নেই কারণ কোভিড পরবর্তীতে আমরা জনগণ পি.পি.ই কিটের হরেকমাল দেখেছি এবং ব্যবহারও কমবেশি সকলেই করেছি। তাই “এ’কিট্‌ সে’কীট নয়, এ হল পি.পি.ই কিট্‌ এর…….” দুগ্‌গা দুগ্‌গা বলে নেমে পড়াই যায়, আপনারা কি বলেন! যাই বলুন, আইডিয়াটা প্লিজ আবার সস্তায় পাচার করে দেবেন না যেন।

    2
    6 Comments
    • মৈনাক, আপনার এই অদ্ভুত আইডিয়াটা পড়ে তো হাসতে হাসতে শেষ অবস্থা! এমন দারুণ আর বুদ্ধিদীপ্ত রসবোধ সত্যিই খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়।

    • “সত্য-মধ্য-কলি-কোভিড”—এই যুগবিভাগের কৌতুকটা দারুণ! ব্যঙ্গের সঙ্গে বুদ্ধিদীপ্ত রসবোধের সুন্দর মেলবন্ধন।

    • আপনার এই লেখাটি পড়ার সময় বেশ কয়েকবার হেসে ফেলেছি, বিশেষ করে ইতিহাসের জটিলতা আর বাস্তব পরিস্থিতির সংমিশ্রণে এমন কৌতুকপূর্ণ আইডিয়াগুলো সত্যিই বেশ চমৎকার ও চিন্তাশীল, তাই সামনের দিনগুলোতে কলম থামাবেন না বরং এমন অদ্ভুত আর মজার সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে থাকুন।

    • অসাধারণ হয়েছে প্রবন্ধ টা। আমি দুবার করে পড়লাম, আর মনে খুব নাড়া দিলো। ভালো লাগলো।

    • অসাধারণ হয়েছে প্রবন্ধ টা। আমি দুবার করে পড়লাম, আর মনে খুব নাড়া দিলো। ভালো লাগলো।

    • ইতিহাস, মহামারি আর পুঁজির কৌতুকময় সংমিশ্রণে আমাদের সময় এমন এক ব্যঙ্গচিত্র এঁকেছে, যেখানে সংকটও শেষমেশ মুনাফার বাজারে পণ্য হয়ে ওঠে…..🤍🖤

Friends

Profile Photo
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Profile Photo
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Profile Photo
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Profile Photo
Kaira Mugdhota
@kairamugdhota
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar