Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • শীতের ছড়া
    কবি ইমদাদ শাহ্

    শীত শীত গীত গীত
    শীত এলো বঙ্গে
    শীতের প্রথম পরশ
    জুড়ালো যে অঙ্গে

    তারপর হীম হীম শীত শীত
    শীত হাওয়া গায় গীত
    যাওয়া দায় ধারে
    শীতার্তের দুঃখ কি আহারে

    পাখি কুল গায় গুল
    শীত শীত শীত
    পশমীপালকে নাচে আনন্দে
    মানুষ গাবে গীত কোন ছন্দে

    পাতাঝরা বনপথ ছেয়েছে
    কুয়াশার চাদরে
    শীত বুড়ি এসেছে
    ছড়িয়ে তার আদরে

    শীত ধায় নেচে নেচে
    শ্বেত শ্বেতা এলোমেলো
    মেঘের শীতল রাজ্য বুঝি
    পৃথিবীতে নেমে এলো

    শীত এলো শীত এলো
    সাদা শ্বেতা রঙে
    ক্ষনে ক্ষনে হাওয়া বয়
    হাওয়া লাগে অঙ্গে

    শীত আসে শীত আসে
    ভৈরবী রবে সে
    হীম শীম হীম যেন
    সীমা নেই তার যে

    প্রবাহির প্রবাহ শীত
    হীম শীম ছন্দে
    কুয়াশা কাতর চোখ
    পড়ে যায় দ্বন্দ্বে

    রাতভর থরথর তুলতুলে বল্লা
    হাত পা কাপাকাপি মাঝির-মল্লা

    1
    2 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখায় শীতের স্নিগ্ধ রূপ এবং হীমেল হাওয়ার যে অনুভূতি ফুটে উঠেছে, তা সত্যিই খুব চমৎকার ও প্রাণবন্ত। প্রতিটি চরণে কুয়াশার চাদর আর শীতের আমেজ যেভাবে চিত্রিত হয়েছে, তা এক মায়াবী আবহ তৈরি করেছে যা পাঠকদের মন ছুঁয়ে যাবে। আপনি যদি আমাদের গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতে নিয়মিত ভালোবাসা প্রকাশ করেন এবং মন্তব্য করে উৎসাহ দেন, তবে আমাদের এই আড্ডা আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।

    • কবি ইমদাদ শাহ্, আপনার ছড়াটা পড়ে শীতের আমেজটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারছি। বিশেষ করে “পাতাঝরা বনপথ ছেয়েছে কুয়াশার চাদরে” লাইনটা একদম ছবির মতো মনে হচ্ছিল।

Skip to toolbar