Profile Photo

Nayra tasinOffline

  • Nayra
  • Profile picture of Nayra tasin

    Nayra tasin

    • 5 years, 2 months ago

    রম্য রচনা

    সময়টা ২০২০ সালের ডিসেম্বরের।
    ফুপ্পির প্রতিবেশির ছেলে প্রেম করতে গিয়া ধরা পড়ছে। যখন কথাটা ফুপ্পির কানে যায় তখন ভাইয়া খাচ্ছিল। ফুপ্পি কোনা চোখে ভাইয়ার দিকে তাকায়। ভাইয়া সাথে সাথে বলে উঠে “আমার দিকে তাকাইতেসো ক্যান! আমি এমন নাকি!! আস্তাগফিরুল্লাহ!!নাউজুবিল্লাহ!! এসব প্রেম ট্রেমের মধ্যে আমি নাই। আম্মু তুমি আমারে এমন ভাবো!!!!?”
    ফুপ্পি কিছু না বইলা খাওয়া শেষ করে।

    ২৩জানুয়ারী,২০২১

    বিকাল বেলা ভাইয়া তার গাপ্পেনের সাথে কথা বলতেসিলো বেলকনিতে । ফুপ্পি তার লিজেন্ডারি স্টাইলে হেটেঁ ভাইয়ার পিছন গিয়ে দাড়াইসে! ভাইয়ার তো খবর নাই!”তুমি কলে আনবো পেড়ে আকাশের চাদঁ”-টাইপ কনর্ভাসেশন চলতেছে। হঠাৎ পেছন ফিরে ফুপ্পিরে দেইক্ষা ভাইয়া… “আম্মা গো….মাফ কইরা দেও”
    সাথে সাথে সমান তালে ফুপ্পির চিৎকার ” হারামজাদা!! আমি ঠিকই বুজ্জিলাম। তুই কিছু একটা করতাসোস। হেদিন কি কইলি? আম্মু তুমি আমারে এমন ভাবো! শালার পুত আমার পোলারে আমার থেইকা কেডা ভালা কইরা চিনবো। বেদ্দপ একটা। আজকের পর থাইকা তোর হাত খরচ বন্ধ!”

    R.I.P
    ফুপ্পির ভালো ছেলে 🙂

    7
    8 Comments
Skip to toolbar