-
বাংলার শীত
কবি ইমদাদ শাহ্বাংলায় শীত আসে কার্তিকের শেষে
ভোরবেলাকার মৃদু মৃদু শীত
তারপর পৌষালি বাতাসে শীত আসে
শীত আসে প্রতিটি শস্যে পাতা ও ঘাসে
দেবদারু হিজল জারুল পলাশে
শীত আসে কাঞ্চনজঙ্ঘা হিমালয়
সবার ধারেধারে তারপর মেঘালয় পাহাড়
তার গা ঘেঁষে উত্তরীয় বাতাসের সঙ্গে
শীত আসে উত্তাল বঙ্গে
খেজুরের গাছে গাছে শীত আসে
গাছিদের গাছ কাটা ঢেউ তোলা ঢঙে
শীত আসে গাঁদা সরিষা সূর্যকমল
হলুদ রাঙা ফুলের রঙে
হাড়কাঁপা শীতেও টিকে যায় সে ফুলে
হলদে ফুল নাচে হাওয়ায় দুলে দুলে
শীতের ভোরে শিউলি তলা যেন রূপের রানী
গরম ভাতের ধোঁয়ার উঠার মতো
ঠান্ড হাওয়ায় নাকের ডগায় লাগায় শ্বাসানিধান কাটা সব শেষ হয় ফাঁকা মাঠের বুক
শীতের ভোরে কালশীতে ঝেকে আসে অসুখ
সাদা সাদা কুয়াশা আর অতিথি পাখির
বিচরণ নদীর কিনারে মুগ্ধতা ছড়ায়
পড়ে শীত ঘনীভূত কালো মেঘের রূপ ধরে বায়
সে মেঘ থেকে কখনোই বৃষ্টি হয়না এ অব্দি
বাংলা তখন ঘনকালো উত্তাল মেঘের রাজ্যে বন্দী
কুয়াশার চাদর গায়ে দিয়ে শীত আসে
শীত আসে পিঠে পুলি পায়েসে
বাংলার বুকে তখন কপি কন্দু শীম মটরশুটি
সবুজ শস্যের সমাহার
আর উত্তাল শীতে কাঁপে বাংলার বিথারক্লান্ত ম্লান দৃষ্টি কুয়াশার সমুদ্র চাঁদরে থেমে যায়
গাছের পাতা আর ঘাসেরা স্নান করে নরম কুয়াশায়
কখনো পূবের আকাশ রাঙিয়ে সূর্য একটুখানি আসে
শিশির ভেজা ঘাসের ডগায় কনক-রোদ ক্ষনিক হাসে
নদীর জলে যেন কুয়াশা মাখা অচেনা এক মায়া
ধরণীর বুকে নেমে আসে এক শান্ত স্নিগ্ধ ছায়ারক্তিম সে ভোরের রবি কুয়াশাতে পড়ে ঢাকা
মাঠের বুকে ফসল কেটে মাঠ শূন্যে করে খাঁ খাঁ
খেজুর গাছের বুক চিরে রস ঝর্ঝর ঝরে
গুড়ের গন্ধে মাতোয়ারা উৎসব বাংলার ঘরে
ওরে ও চাষী ভাই তোদের শ্রান্ত কড়া হাতে
শীতের চাদর জড়িয়ে দিলি কনক শীতা রাতে
উনুনে আজ উঠছে ধোঁয়া ভাপা পিঠার গন্ধে
কালশীতে মত্ত আকাশ মেতে ওঠে বাংলার রন্ধ্রে3 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy
কবি ইমদাদ শাহ্, আপনার এই কবিতাটা পড়ে একদম গ্রামের শীতের সকাল আর ভাপা পিঠার আমেজটা চোখের সামনে ভেসে উঠলো!