-
শীতের সকাল
কবি ইমদাদ শাহ্নিদ্রাভঙ্গে হেরিনু এ প্রভাতে, কুয়াশার ঊর্ননাল টুঁটি
হেসে উঠুক পূর্বগগনে সোনা রোদের মুঠি
উত্তরীয় বায় সুদূর হিমালয় হতে বয়ে আসে
কাঁপে ধরনী-কুয়াশা লাবনী ঝরে তৃণ পাতা ঘাসে
অরণ্য ওই জাগে সহসা পুলকে মদির গানে
শিশির-সিক্ত দুর্বা ঘাসের শিহরণ জাগে প্রাণে
কুঁড়েঘর হতে উড়ছে উনুনের কুয়াশা সম ধোঁয়া
স্নিগ্ধ সকালে গ্রামবাংলা সেজেছে অপরূপ রূপমায়া
হেরো ওই মাঠে রাখাল বাজায় রাখালিয়া তান
প্রকৃতির কোলে জাগে শত আশা নব অভিযান
খেয়ে দেয়ে উঠ তবে কুয়াশা ঝরছে আঁকা বাঁকা
পল্লীপ্রকৃতি প্রভাত-অকূলে কুয়াশায় পড়েছে ঢাকা
ওই শুনি দূরে রাখালের গীত, বাঁশির করুণ তান
প্রকৃতির বুকে জেগে উঠেছে নব জীবনের গান
ওরে ওঠো জাগো, রাখাল কৃষক শ্রমিক জুড়াতে হৃদয় মন
এই স্নিগ্ধ ভোরে জাগাও হে মনে কর্মের উদ্দীপন!
শীতের সকালে হিমেল বাতাসে ঘুচুক আঁধার কালো
উজ্জ্বল হয়ে ফুটে উঠুক প্রভাতের সকল আলো
প্রভাত-গগনে কুয়াশার ফাঁদে আচ্ছন্ন চরাচর
উত্তরী হাওয়া বইছে মন্থর, কাপুক নদী থরথরনিদ্রা ভাঙ্গ— জাগরে খুকু, খোলরে কুঁঠির দ্বার
উত্তরীয় বায় কাঁপে নদী, কাঁপে বন বনের কিনার
উঠে পড়ো, উঠে পড়ো, আজ যে দারুণ শীত!
গাছে গাছে গায় পাখি পাছে পড়ে শীত শীত গীতদাদা ভাই যখন কম্বলটা জড়িয়ে নিলো গায়ে
ছুটছে খোকা মক্তবে ওই হিমেল হাওয়ার বায়ে
রোদ উঠেছে পুব আকাশে— সোনাঝরা আলো
শীতের সকাল খুকুমণির সত্যি লাগে ভালো!ঘনকালো উত্তরীয় বাতাসের তীব্রতা ছুটে
মেঘের রাজ্যে তখন পৃথিবীতে জেগে উঠে
ভোরের কুয়াশা চাদর মুড়ি কুঞ্জবনে গাছে গাছে
ভোরবেলাতে শিউলি ঝরে হিমেল হাওয়ার নাচে
রোদ এসে দেয় পিঠের ওপর মিষ্টি সোনা হাসি
শীতের সকালের সে সময়টা রোমাঞ্চকতা বেশী
সবুজ ঘাসে শিশিরবিন্দু মুক্তা হয়ে হাসে
কুয়াশায় স্নান করে সব তৃন পাতা ঘাসে
কুয়াশার চাদরে মোড়া দূর প্রান্তের মাঠ
নিস্তব্ধ জনপদ, উত্তাল বাজার ঘাট হাট
রোমাঞ্চকর এক হিমেল কনকনে হাওয়া
প্রকৃতির বুকে আনে এক গাম্ভীর্যের ছোঁয়া
খেজুরের রসে ভরা মাটির সুবাসিত হাঁড়ি
দূর গাঁয়ে জেগে ওঠে ঘুম ভাঙা সূর্য সারি
রোদের সোনালী আভা ভাঙে ওই কুয়াশার জাল
এসে গেছে মাঠে আজ উত্তুরীয় শীতের সকালশীতের সকালে ঝলমলে রোদ কভু উঠে ,কভু উঠে না
পাখি কভু ছুটে ,কভু ছুটে না-পাখির গান তো একেবারেই জোটে না
ফুল ফোটে ফোটে না-অলি এসে লুটে ,লুটে না
স্থবির সে দূরন্ত সকাল-দুর্দান্ত ঘুম কভু টুটে ,কভু টুটে না
যা উঠে মিঠেল রোদ-পাখি ছুটে কুমুদ
যেন মাকড়সার জাল ছিঁড়ে উড়ে যায় ফুরৎ
ছানার কাছে আসে ফিরে যথা
পুরো বাংলায় শীত ধরে ঘীরে
মাকড়সার জালের মতো বিছানো কুয়াশা3 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy

ইমদাদ শাহ্, ‘সবুজ ঘাসে শিশিরবিন্দু মুক্তা হয়ে হাসে’—লাইনটি পড়ে একদম শীতের সকালের আমেজটা চোখের সামনে ভেসে উঠলো, তবে কুয়াশাচ্ছন্ন এই দিনে খেজুরের রস খাওয়ার সৌভাগ্য কি আপনার হয়েছে?