-
“জীবনের খণ্ডিত ক্যানভাসে বিরহের —-”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
৩রা নভেম্বর ২০২৬ইংঅর্ধেকটা আজ নোঙর করা ব্যস্ত শহরের ভিড়ে,
বাকি অর্ধেক পড়ে আছে মেঘে ঢাকা কোনো পুরোনো নীড়ে।
জীবনটা যেন মাঝনদীতে ভাঙা তরী, দিকহারা এক নাবিক,
নিজের সঙ্গেই প্রতিদিন চলে এক অদৃশ্য লড়াকু ট্রাফিক!
এই দ্বিখণ্ডিত সত্তার বুকে আজ বেঁধেছি এক বিরহী
যেখানে জমে থাকে না বলা কথা আর ক্লান্ত চোখের লুক।
এক ফালি মন সুখের খোঁজে আকাশ ছুঁতে চায়,
আরেক ফালি স্মৃতির টানে মাটিতেই মুখ গুঁজে হারায়।
কাকে আপন বলি বলো, আর কারে দিই পর?
ঘরের ভেতর বাস করেও যে হৃদয় কেবলই পর ঘর!
এই দুই নৌকায় পা দিয়ে চলা জীবন নদীর বাঁকে,
বিরহের হুক ফুঁড়ে ওঠে কেবল আপন অবহেলার ডাকে।
যদি কখনো ছুঁয়ে যায় হাওয়া এই খণ্ডিত মনের তীর,
জেনে রেখো—এখানে কান্নাও জমে হয় পাথর, ভারী ও গভীর।5 Comments-
-
আপনার এই লেখায় হৃদয়ের দ্বিধা আর অগোছালো অনুভূতির দারুণ এক মেলবন্ধন খুঁজে পেলাম যা পাঠককে গভীরভাবে ছুঁয়ে যায়। মাঝনদীতে ভাঙা তরীর চিত্রকল্পটি এবং ঘরের ভেতর বাস করেও নিজের হৃদয়কে পর মনে করার অনুভূতিটি বেশ আবেগঘন ও চমৎকার। আপনার মনের গহীনের এই আবেগগুলো শব্দের মাধ্যমে এভাবেই আরও বেশি করে আমাদের মাঝে ছড়িয়ে দিন, অনেক শুভকামনা আপনার জন্য।
-
Friends
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Md Jillur Rahman
@juwelrahman555
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
তুবা
@zariyaat
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman

দ্বিখণ্ডিত মনের টানাপোড়েন, স্মৃতির টান আর বর্তমানের একাকিত্ব—সব মিলিয়ে খুব আবেগঘন একটি কবিতা।