-
শীত নেমেছে
কবি ইমদাদ শাহ্যে নদীটি গান গেয়ে চলত আপনমনে আজ সেও ঘুমিয়ে পড়েছে
নেমেছে শীত এই বাংলায় শ্যাম বন বনানীর দেশে
ঝরেছে সব শরতের ফুল, হেমন্ত বিদায়ের তোরে
ক্লান্ত প্রকৃতি মগ্ন আজিকে গভীর সুপ্তি ঘোরে
নগ্ন শাখারা মেখেছে কুয়াশা, যেন এক রূপালী চাদর
পৃথিবীর চির চেনা মুখ আজ কুয়াশা-কাতরসবুজ মাঠেরা হয়েছে ধূসর, নদী জল স্তব্ধ স্থির
এই নিথর আঁধারে আজ হাওয়া বয় শিরশির
শীতের মাতাল হাওয়া মৃদু মৃদু হিমের ঘোরে
কাঁপুনি ধরায় বুঝি ওই হিংস্র শীতে পথিক তারেদূর গাঁয়ে জ্বলে আধো আধো আলো আর
চারদিকে অন্ধকার অন্ধকার কুয়াশার বিস্তার
কান্তারের প্রান্তরে আজ কনকনে শীত নামে
কুয়াশাচাদর মুড়ি দিয়ে বসে দূর জনগ্রামেপ্লাবিত চরাচর, হিমেল পরশ, রবির কিরণ ম্লান হয়ে
কে যেন গোপন বার্তা পাঠায় উত্তরীয় বায়ু বেয়ে
সবুজ প্রান্তর শীর্ণ হলো, খসে পড়ে পাতার দল
বিমর্ষ আজ প্রান্তর জুড়ে সেই চপল নদীর জল
আহা, কী স্নিগ্ধ রূপ ফুটিলো বাংলার এই মাটিতে!
কম্বলে মুড়ি দিয়ে সবে বসে প্রাতঃআলোর ঘটিতে
তবুও এ শীতে জাগে প্রাণে এক অপূর্ব শিহরণ
বাংলার শ্যাম বনানী—করে মোদের আপন জন3 Comments
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com

কবিতাটি পড়তে পড়তে কুয়াশায় ঢাকা এক শীতের সকাল চোখের সামনে ভেসে উঠলো।