-
পৌষ
কবি ইমদাদ শাহ্পৌষের নদী কুয়াশা চাদর
ভয় ভয় গাঙচিল নিগূঢ় নোঙর
পান্ডুর জলকেলী ধূসর শুভ্রতা
তরী বেয়ে আসে জীর্ণ জরা
হিম তুষার জলদীঘি স্নিগ্ধ সরোবর
যতদূর যায় দৃষ্টিবিভ্রম শিশির শিহরণ
পিঙ্গল পৌলবি ফুলে ফুলে ছেয়ে যায়
ত্বরাবায় হিমতরী হিম হিম ছলনায়
পৌষে পালা বদলে কাঁপে ভয় ঠাঁই দায় নীলকণ্ঠী
শীতের বার্তা বয় অসহ্য বেদনা
নীলগিরি আঁচলে গুপ্ত ঘাতক
সুখটুকুতে হানে কুৎসিত করাঘাত
দাঁড় টানে বিচিত্র কর্ম কোলাহল
নদীকুলে ঘর বেঁধে মাঝির গুনগান
শুন্য নদী বুকে কি করে যে বাঁচে
ফোটা ফোটা শিশিরে রুপোলী নৃত্যালোচন
সূর্যশিখরে কুয়াশা ঘিরে আসে কেটে যায়
রাঙা পিড়েতে বসে পিঠে পুলি পায়েশে
অতিথির কিচিরমিচিরে জেগে ওঠে মানুষ
শ্বেতশুভ্র বালিহাস দিয়ে যায় কোমল পরশ3 Comments
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com

পৌষের রূপ যে শুধু স্নিগ্ধতায় নয়, কখনো বেদনা আর নিঃসঙ্গতাতেও ধরা দেয়, কবিতাটি তা মনে করিয়ে দিল।