Profile Photo

Md. Tauhidur RahmanOffline

  • md.tauhidurrahman
  • Profile picture of Md. Tauhidur Rahman

    Md. Tauhidur Rahman

    • 3 days, 13 hours ago

    মাছি
    —– অজানা পথিক

    (বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)

    ৪
    দুই দিন পর।
    কলেজে ক্লাস শেষে আরমান বন্ধুদের সাথে গল্প করলো কিছুক্ষণ, ক্লাসের পড়াগুলো নিয়ে আলোচনা করলো, তারপর বাড়ীর দিকে রওনা দিল।

    ক্লাসের সবার সাথে আরমানের ভালো সম্পর্ক, তবে হাতেগোনা কয়েকজনের সাথে ওর চলাফেরা বেশী যারা তার ঘনিষ্ট বন্ধু, এর কারণ মূলতঃ তারা মেধাবী, ভদ্র, পড়াশোনায় ভালো; উপরন্তু তারা উন্নত এবং প্রশস্ত মানসিকতার অধিকারী। এরা হলো- রুবেল, সাইফুল, তাবাসসুম, সাদ্দাম, বোরহান, সুমাইয়া এবং আবরার।

    রুবেল পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ও ইলেকট্রনিক্স-এর বিষয়ে বেশ আগ্রহী এবং সময় পেলেই এগুলো নিয়ে গবেষণা করে।

    সাইফুল গণিতে খুব ভালো। আরমান অনেক সময় গণিতের বিভিন্ন সমস্যা সাইফুলের কাছ থেকে সমাধান করে নেয়।

    তাবাসসুমের ইংরেজীতে ভাল দখল আছে। সহপাঠীদের প্রায় অনেকেই তার কাছ থেকে ক্লাসের পড়া বুঝে নেয়, প্রশ্ন করে জটিল অংশগুলো ভালোভাবে জেনে নেয়।

    সাদ্দাম সাহিত্য বিষয়ে প্রচন্ড আগ্রহী।

    বোরহানের বাগান করা বিষয়ে আগ্রহ, তা থেকেই সে তার বাড়ীতে একটা ছোট বাগান করেছে, সেখানে বিভিন্ন ধরণের বাহারি ফুলের গাছ লাগিয়েছে। বাগানের এক অংশে সে কিছু ঔষধি গাছও লাগিয়েছে।

    সুমাইয়া কেমিষ্ট্রিতে খুব ভালো। যখন কেউ কোন অধ্যায়ের কোন অংশ বুঝতে পারে না বা কোন বিক্রিয়া বুঝতে সমস্যা হয়, তখন সুমাইয়ার কাছে এসে বুঝে নেয়।

    আবরার ফিজিক্স-এ পারদর্শী।

    আরমানের মা মাঝে মাঝে আরমানের বন্ধুদেরকে বাসায় ডেকে বিভিন্ন মজাদার খাবার রান্না করে খাওয়ান, তাদেরকে তিনি সন্তানের মতোই দেখেন এবং অত্যন্ত স্নেহ করেন। আরমানের বন্ধুরাও তার মা’কে সম্মান করে।

    আরমান বাড়ী আসার পথে তার আন্টি তাকে ডেকে একটা টিফিন বাটি দিলেন, বললেন- ‘এটা তোমার আম্মুকে দিও বাবা।’

    আরমান বাটিটা নিয়ে বাসায় ফিরে তার মায়ের হাতে দিল।

    – ওমা! এটা কে দিল রে!

    – আন্টি দিলেন। কলেজ থেকে ফিরছিলাম, তখন।

    – ও আচ্ছা। বলে তিনি বাটিটা ফ্রিজে রেখে দিলেন, তারপর বললেন

    – যা, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে গোসল কর, একটু পরে খাবার দেবো।

    আরমান গোসল সেরে ঘরে এসে চুল চিরুনি করলো তারপর খাবার টেবিলে বসল।

    তারপর মা-ছেলেতে মিলে খাবার খেলো, আরমানের বাবা চাকরী করার কারণে দুপুরে বাসায় আসতে পারেন না। ফলে, রাত ছাড়া তিনজনের একসাথে খাওয়া হয়ে ওঠে না।

    খাবার শেষ করে আরমানের মা টেবিল গোছাতে লাগলেন।

    আরমান তার মা’কে সহযোগিতা করলো এরপর তার ঘরে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বিকালে একটু ঘুরে এসে সন্ধ্যার পরে পড়তে বসলো। (ক্রমশ…)

    1
    3 Comments
    • Md. Tauhidur Rahman, আরমানের বন্ধুদের প্রত্যেকের আলাদা আলাদা গুণগুলো একসাথে তুলে ধরার বিষয়টি বেশ ভালো লেগেছে, তবে গল্পের শিরোনাম ‘মাছি’ রাখার কারণটা কি এই চরিত্রের সাথে যুক্ত? আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও নিয়মিত লাইক-কমেন্ট করলে পুরো পরিবেশটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • গল্পের চরিত্রগুলোকে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়ার ধরনটি ভালো লেগেছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

    • Md. Tauhidur Rahman, বন্ধুদের নিয়ে এই সহজ-সরল জীবনের বর্ণনাটি পড়তে বেশ ভালো লেগেছে, বিশেষ করে আরমানের বন্ধুদের প্রতি মায়ের স্নেহ আর তাদের মধ্যকার হৃদ্যতা দারুণ ফুটে উঠেছে। চরিত্রের বৈচিত্র্যগুলো ফুটিয়ে তুলতে আপনি চাইলে প্রতিটি বন্ধুর বিশেষ কোনো মুহূর্ত বা তাদের আড্ডার ছোট কোনো আলাপ এখানে যোগ করে দেখতে পারেন। জীবনের এমন স্নিগ্ধ পথচলা আপনি নিয়মিত লিখে যান, আপনার লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

Skip to toolbar