-
★তবুও মন খারাপ ★
“এতো শত কথায় কিইবা আসে যায়
যদি মন খারাপের বার্তা না ফুরায়!এতো এতো কোলাহলে বাস করে কি হবে,
যদি মনই প্রশান্তি না পায়!দখিনা বাতাসের মুগ্ধতা সবার
প্রান জুড়াতে পারে না।
কিছু হৃদয় খুবই উত্তপ্ত থাকে যন্ত্রণার খরায়।অনেক সময় চারদিকে আলোর জ্বিলিকও
মন খারাপের আধার ভেদ করতে পারে না,
সূক্ষ্ম ব্যাথা রয়েই যায় বুক পাজরে..!মন খোলা কথা সব সময় হয়ে উঠেনা,
হয়ে উঠেনা স্বস্তিময় হাসি, ঠোঁটের কোণে।কিছুটা দীর্ঘশ্বাস রয়ে যায় অতল গহ্বরে
যা সবাই উপলব্ধি বা প্রকাশ করতে পারে না।শূন্যতার পূর্ণতা হয়ে, সবার জীবনে সুখ আসে না
কেউ কেউ অকালেই ঝড়ে যায়,
কোন এক অচিন ঠিকানায়।বদ্ধ দোড় আর খোলা হয় না,
রুদ্ধতার কালো আধারে ঢেকে যায় তা
কঠিন এক নির্মমতার অবহেলায় ।★লিখা :Hk.Khushi Sheikh.
8 Comments-
-
Khusi Moni, আপনার শব্দগুলোতে বিষণ্নতার যে গভীর ছায়া ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মনের অব্যক্ত বেদনাগুলো যেভাবে আপনি গুছিয়ে তুলে ধরেছেন, তা পাঠকদের খুব সহজে স্পর্শ করবে। আপনার এই সুন্দর লেখনী চালিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের এই গ্রুপের অন্য বন্ধুদের লেখাতেও ভালোবাসা বা মন্তব্য জানিয়ে নিয়মিত সক্রিয় থাকার অনুরোধ রইল।
-
আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে যে, “কিছুটা দীর্ঘশ্বাস রয়ে যায় অতল গহ্বরে যা সবাই উপলব্ধি বা প্রকাশ করতে পারে না।” মনের গভীরের অনুভূতিগুলো এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে পড়লে সত্যিই অন্যরকম এক অনুভূতি হয়। আপনার পরবর্তী লেখাগুলো পড়ার অপেক্ষায় থাকলাম।
-
“শূন্যতার পূর্ণতা হয়ে, সবার জীবনে সুখ আসে না
কেউ কেউ অকালেই ঝড়ে যায়,
কোন এক অচিন ঠিকানায়।” এই পুরোটা লাইন বোধহয় আমার জীবনকেই ইঙ্গিত করে। তাছাড়া আমার কবিতার বেশিরভাগ লেখা পূর্ণতা নামকে কেন্দ্র করে!!
-
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48

প্রতিটি পঙ্ক্তিতে জমে আছে এক ধরনের চাপা বিষাদ। মন ছুঁয়ে গেল।