-
প্রথম আঁচড়ে রংধনু রঙ
হলুদ খামের পত্রবাহক- সে আমার মা;
বাবার নিষ্পাপ চিঠি ঋতুভর গুঁজে রাখে
কলমের প্রথম আঁচড়ে রংধনু হয়ে।
বৃক্ষের অমন সবুজ, চারপাশে মোহন আঁধার
অন্ধকারে সাদা মেঘ, বেপরোয়া রোদ
এ সকল বয়ে গেছে; যে কোন আমি
সকল আমাদের মতোই তো ফিরিয়ে যাই-
ফুরোবে পিতার আঁচড়, রংধনু রং।
নতুন চিঠির ভিড়ে পুরোনো খামের চিঠি-
অধিক পুরোনো হলে; প্রতিটি নতুন চিঠি
পুরোনো চিঠির কাছে ভাষা খোঁজে।
প্রথম আঁচড়ে সেও রংধনু হয়4 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Syed Farah
@syedfarah
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
Prasun Kumar Dey
@prasunkumardey
Tariqul Sazzib
@tariqulsazzib



আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। বিশেষ করে “নতুন চিঠির ভিড়ে পুরোনো খামের চিঠি” লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দর অনুভূতির প্রকাশ, আপনার লেখায় সত্যিই খুব মায়া আছে।