Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    কবি ইমদাদ শাহ্

    • 3 days, 20 hours ago

    বাংলা মায়ের মুখ
    কবি ইমদাদ শাহ্

    এই হেমন্তে কার্তিকে নবান্নের দেশে
    পৌষের সূর্য ঝলক লুটিয়ে পড়ে মাঠের শেষে
    মহুয়া বন রোদোসী তনু অপার শ্যামলীমার পর
    যে রূপ ঝরে- তা স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ ও সুন্দর

    সবুজ ধানের শীষের রূপ যে দেখেনি
    সে কি করে জানবে বাংলা কি অপরূপা
    সোনালী শস্যের রূপ তার কাছে অদেখা স্বর্গ
    কি রূপ বিছানো বাংলার সবুজ মাঠের বুক চেরা পথে

    বাংলা মায়ের মুখখানি পৌষে ভীষন উদাসীনি
    মন ভোলানো মন মাতানো গায়ের মেঠো পথ
    তার দু ধারে সবুজ শস্যের সমাহার
    শস্যেরা বাতাসে দোলায় মাথা আর
    হেলে দুলে নাচে পুচ্ছে পাখি গাছে গাছে

    এত স্নিগ্ধ নীল আকাশ অজস্র নদীর ধারা
    আর কুয়াশার সৌন্দর্য মাকড়সা জালের মতো
    পাতা খসানোর মতো অমলিন স্মৃতি যতো
    ফুল ফল অজরী অচেনা বৃক্ষ তরু বীথি

    বাংলা মায়ের মুখ-শ্যামাঙ্গির শ্যাম তৃন লতা
    পাতা ঘাসে বাতাসে এক নিমেষে ঘুচিয়ে দেবে
    আমার যত গ্লানি দুখ -কত কথা কত গান সুর
    মহুয়া বনের গাঢ় অন্ধকার পাখির ডাক সুমধুর
    ঘাসের বুক চিরে বয়ে চলা পথ জনপথে প্রবাহিত নদী
    গাঢ় অন্ধকারে বাতাসে পাতারা নাচে সুমতি

    শিউলি ঝরা পথের ধারে কোকিল ডাকা বনে
    বউ কথা কও পাখির সুরে তার মন ভেসে যাবে
    তারপর মাঠ সবুজ শ্যামলিমা সোনালী ফসল ভরা
    আমাদের এই জন্মভূমির হাওয়া-সুধা ক্লান্তি হরা

    ভোরের রোদ ছুঁয়ে যায় পাকা ধানের শীষ
    মনে হয় কেউ দিয়ে গেল মায়াবী এক আশিস
    নদীর বাঁকে বাঁকে বয়ে চলা শত স্মৃতির ধারা
    এই মাটির সুবাস ফুল ফসলে জলে মন কাড়া

    সবুজ শাড়িতে ঢাকা আমার দেশটা সাড়া
    মেঘের আড়ে লুকিয়ে থাকা রুপালি বৃষ্টি নূপুর পারা
    পদ্মা-মেঘনা-যমুনার জলে ভাসে কত না গান
    এই দেশের প্রতিটি ধূলিকণায় সমর্পিত আমার প্রাণ

    ঝিরিঝিরি বাতাসে ঝরে কদম ফুলের অজানা রেণু
    সন্ধ্যার আকাশে যেন এঁকে দিয়ে যায় নীলের ধেনু
    মায়ের আঁচল পাতা এ মাটি, স্নিগ্ধ সুবাসভরা
    সবুজ পাতার বাঁকে বাঁকে হাসে অমৃত জোছনা ধারা

    বকুল ফুলের গন্ধ মাখা এ বাতাস কার কথা কয়
    যেখানে মায়ের কোল ছাড়া মোর অন্য কোথা নয়
    শালিকের ঝাঁক উড়ে চলে ওই মেঘের ডানায় চড়ে
    কত স্মৃতি মনে জাগে আজ এই শ্যামল দেশের পরে

    মৃত্তিকা মোর মায়ের সমান, বুকে তার কত না সুখ
    এই ধরণীর কোলে আঁকা আমার দেশের মুখ
    ছায়ার ঘেরা কুটিরখানি, বকুল গাছের তলে
    নয়ন আমার জুড়িয়ে আসে শান্ত স্নিগ্ধ জলে

    কোথায় এমন রূপের পাহাড়, কোথায় এমন দেশ
    যার ধূলিকণায় জুড়ায় পরান, নাই জুড়ি তার শেষ
    হিমালয়ের কোল হতে ওই বঙ্গোপসাগর তট
    কত মায়া, কত ভাষা, কত জনমের কত যে পথ

    কেউ দেখে না হয়তো তার করুণ চোখের ছল
    তবু সে থাকে বাংলার ঘাসে, শিশিরে, নরম নদীর জল
    এই শ্যামল প্রান্তর জুড়ে লেগে আছে যার বুক
    সেখানেই অনন্ত আকাশে জাগে আমার দেশের মুখ

    শালিকের মেঠো ডানার ছায়ায় নিভে আসা রোদ
    বাংলার মাঠে যেন জমে আছে কোনো দূরের বোধ
    হিজলের বনে যখন নামে মেঘের অবগুণ্ঠন
    রূপালী নদী বয়ে যায় ডেকে হে মোর জীবন

    কুয়াশাছন্ন পাতার গভীরে বাংলার মুখখানি ভাসে
    কার রূপালী পাল ভেসে যায় জলে ভাঙা পৌষালী ঘাটে
    লক্ষীপেচা ডেকে ওঠে রাতে ওই আমপল্লীর ডালে
    মাটির সোঁদা গন্ধে ভরে থাকে কার মায়া আচলে

    1
    2 Comments
    • পড়তে পড়তে যেন গ্রামবাংলার পথে হারিয়ে গেলাম।

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখনীর ‘সবুজ ধানের শীষের রূপ যে দেখেনি, সে কি করে জানবে বাংলা কি অপরূপা’—এই চরণটি আমাদের হৃদয়ে এক গভীর ভালোবাসার জন্ম দেয়। বাংলার রূপ ও প্রকৃতির স্নিগ্ধতাকে আপনি যেভাবে শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই অত্যন্ত চিত্তাকর্ষক এবং প্রশান্তিদায়ক। আপনার এই সুন্দর ও মায়াবী চর্চা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।

Skip to toolbar