Profile Photo

Khusi MoniOnline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 week, 2 days ago

    ★মেঘাচ্ছন্ন আকাশ★

    আকাশের বিশালতায় আছে শতশত
    সুখ দুঃখের গল্প লুকিয়ে…
    কখনো বা মেঘের আড়ালে চাঁদ হাসে।

    কখনো বা সুর্য তার তেজ নিয়ে ভাসে।
    কখনো বা জোছনা দেয় বিলিয়ে..
    সেথায় মনের বিষাদ যায় মিলিয়ে।

    আকাশ পানে চেয়েছি যতবার,
    প্রশান্তি অনুভব হয়েছে ততবার!

    আমি খুবই আকাশ প্রিয়, রাতের বা দিনের
    সেথায় তাকিয়ে উড়িয়ে দেই..
    হাজারও দীর্ঘশ্বাস বিষাদের।

    রঙিন ফানুস হয়ে স্বপ্ন উড়ে যায় দূর আকাশে ,
    বিষন্নতার কালো ধোঁয়া যায় মিশে বাতাসে।

    সুখ গুলো আজ বহুদুরে,
    ভেতরটা আজ চুপ নিরবতা খায় খুঁড়ে।

    চোখ হয় ঝাপসা, গরম ভ্যাপসা
    জুড়ায় না প্রাণ খোলা হাওয়ায়..
    ইচ্ছেরা থম ধরেছে, নেই আজ ভরসা।
    চারদিক আজ দগ্ধ হয়ে আছে ~
    বুক ভরা বিষাক্ততায়।

    কেউ বুঝেনি কখনো আমায়,
    বুঝবে বলেও আজ মন দেয় না সায়।

    তবুও আছি খুব, হয়ে নিশ্চুপ..
    অভিযোগ করিনা করবো কোথায়,
    সুখ তো লিখেছেন বিধাতায়।

    লিখা:-HK. Khushi Sheikh.

    4
    6 Comments
    • আশা করি, এই মেঘাচ্ছন্ন মনের আকাশেও একদিন স্বস্তির রোদ উঠবে।

    • আকাশ, নদী ও পাহাড় আমার খুব প্রিয় আমি ভাবি প্রকৃতি কত সুন্দর ও বিশাল ।

    • Khushi Moni, আপনার আকাশকে ঘিরে লেখা এই আবেগী প্রকাশভঙ্গিটি বেশ গভীর, বিশেষ করে মেঘের আড়ালে বিষাদ আর স্বপ্নের ফানুস ওড়ার দৃশ্যগুলো মন ছুঁয়ে গেছে, তাই এমন সুন্দর অনুভূতির রেশ ধরে আপনি আরও অনেক কিছু লিখে যাবেন—এই প্রত্যাশা রইল।

Skip to toolbar