Profile Photo

তুহিন-উল-ইসলামOffline

  • sarothi
  • ” অন্তিম ইচ্ছে গুলো ”

    ইচ্ছে গুলো মনের আবেগ রথীতে বেশ পরিষ্কার,
    মুহুত মাঝে তোমাকে আজ…!
    আমার খুব কাছাকাছি রাখতে ইচ্ছা করছে;
    মন চাইছে তোমার সাথে একান্ত কিছু সময়।
    ভালোবাসার পাটিতে সাপ’লুডুর কাটাকাটি;
    এমন কি…,
    আমার ঘরবসতি’তে আর’যে কোন মানুষ নেই;
    যাকে একান্ত চোখে হারানো যায়;
    শুধু’ই তুৃমি ছাড়া।

    আমার খুব ইচ্ছে,
    তুমি আমাকে তোমার চোখে আগ্লে রাখবে;
    তোমার জল্পনা মাঝে কল্পনা সব’ই আমি হবো।
    আমাকে তুমি এতই ভালবাসবে,
    আমার অস্তিস্তের প্রতিক্ষা… তোমার অন্তর হয়ে উঠবে অস্থির।
    আমাকে বুকে আগ্লে তোমার রাত ভোর হলেও,
    ঘুম পাড়ানী চাঁদের বুড়ী হারমানবে ঘুম জাগা চোখে মাঝে।
    আমাকে ভালবাসবার কঠিন অসুখ হবে তোমার।
    আর আমি তোমার হৃদয়ে শান্ত নদীর মত বয়ে চলবো,
    বহমান নদী যার আদি ও অন্ত শুধু তুমি আর আমি,
    তোমার হৃদয়ের গহীনে হরন করবে।

    আমি হবো স্নিগ্ধ বিকেল,
    যার মৃদু আলো তোমাকে আরও উজ্জ্বল করবে,
    তুমি আমার সেই চোখ’কে পড়তে জানবে,
    আমার চোখের গহীনে তুমি অজস্র কবিতা আর গল্প হবে।
    আমি হবো এক ফালি জ্যোৎস্না রাত,
    স্বপ্ন ধারার সেই মিটিমিটি তারার রাতে;
    এক আকাশ সমান তোমার বুকের জমিনে আমি দৌড়ে বেড়াবো।
    আমার নিশ্বাস তোমার প্রেরণা হবে,
    অনন্তকাল বেঁচে থাকার।
    এই ছোট্ট জীবনে তোমাকে পেয়েছি,
    আমার ভরসা আর ভালোবাসার।

    শৈশব থেকে আজীব্য সবকূল আমি ছেড়েছি,
    সে অনেক আগেই, তোমার পরিচিতি প্রতিক্ষায়।
    এতে আমার আফসোস নেই,
    শুধু তোমার কূলে নোঙর হবে আমার।
    এখানেই আমার ঘর বসতি,
    আর তোমার ভালোবাসার ঘর সংসার;
    আমার প্রাণহীন লাশ হয়তো একদিন,
    তোমার ভালোবাসা থেকে….,
    এবং মায়াময় সংসার সীমানা পেরোতে চাইবে না।
    এ জীবন এত সংক্ষিপ্ত কেন বলতে পারো?
    এজন্যই তোমার নিগূঢ় ভালোবাসার আশায়…..
    শেষ সম্পাদিত সম্পর্কে তোমাতে আমি।

    [সারথী ❤️ লেখা- ১৫.১১.২০২৬]

    2
    2 Comments

Friends

Profile Photo
Ali Sohel
@ali-sohel
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Tahia Humaira
@tahiahumaira
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Profile Photo
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Profile Photo
Hussain Entazie
@hussainentazie
Skip to toolbar