-
জন্মপরিচয়
সন্তান জন্মের অপেক্ষায় হাসপাতালের করিডরে পায়চারি করছে অয়ন। তার মনে একটাই স্বপ্ন—সে একটি পুত্রসন্তানের বাবা হবে। কিছুক্ষণ পর নার্স এসে জানালেন, তার সন্তান হয়েছে। আনন্দিত অয়ন কেবিনে গিয়ে জানতে পারল, শিশুটির জন্মগত যৌন বৈশিষ্ট্যে কিছুটা ভিন্নতা রয়েছে। তাই আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
পরীক্ষার পর শিশু বিশেষজ্ঞ ডা. অভ্র অয়নকে বললেন, “মানুষের যৌন বৈশিষ্ট্য গঠনে ক্রোমোজোম, জিন, হরমোন ও প্রজনন অঙ্গের বিকাশ ভূমিকা রাখে। সাধারণত নারীদের মধ্যে XX এবং পুরুষদের মধ্যে XY ক্রোমোজোম দেখা যায়। তবে এর বাইরেও ভিন্নতা রয়েছে। জন্মগত যৌন বৈশিষ্ট্যের এ ধরনের ভিন্নতাকে ইন্টারসেক্স বলা হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী, জনসংখ্যার প্রায় ০.০৫ থেকে ১.৭ শতাংশ মানুষের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকতে পারে।”
অয়ন হতাশ কণ্ঠে বলল, “ডাক্তার সাহেব, আমাদের সমাজে কিছু হিজড়া মানুষকে নবজাতক শিশুর জন্মের খবর পেয়ে কিংবা বিয়েবাড়িতে গিয়ে টাকা দাবি করতে দেখি। অনেক সময় টাকা দিতে না চাইলে পরিবারের সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আমার সন্তানও কি বড় হয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হবে? মানুষ কি তাকে দেখে হাসাহাসি করবে, বিদ্রূপ করবে? কিছু অসৎ মানুষ কি তার ভিন্নতার সুযোগ নিয়ে তার সঙ্গে খারাপ আচরণ করতে চাইবে? আমি চাই, আমার সন্তান লেখাপড়া শিখুক, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হোক। কিন্তু সমাজ যদি তাকে গ্রহণ না করে, তাহলে সে কীভাবে নিজের স্বপ্ন পূরণ করবে?”
ডা. অভ্র বললেন, “আপনার ভয় আমি বুঝতে পারছি। তবে ইন্টারসেক্স ও তৃতীয় লিঙ্গ এক বিষয় নয়। ইন্টারসেক্স হলো জন্মগত যৌন বৈশিষ্ট্যের ভিন্নতা, আর তৃতীয় লিঙ্গ হলো একটি লিঙ্গপরিচয়। পৃথিবীতে ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের পরিচয়ে পরিচিত অনেক মানুষ নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন। ভারতের লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, জয়িতা মণ্ডল, মানবি বন্দ্যোপাধ্যায়, শবনম মৌসি, কল্কি সুব্রামনিয়াম, গৌরী সাওয়ান্ত, নাজ জোশি, নিতাশা বিশ্বাস, সত্যশ্রী শর্মিলা, প্রিথিকা যশিনী, অঞ্জলি আমির ও মধু বাই কিন্নর তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। নেপালের ভূমিকা শ্রেষ্ঠ, নিউজিল্যান্ডের জর্জিনা বেয়ার এবং যুক্তরাষ্ট্রের লাভার্ন কক্সও পরিচিত ব্যক্তিত্ব। তাঁরা অধিকারকর্মী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী ও শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে তাঁদের জীবনেও সামাজিক বৈষম্যের অভিজ্ঞতা রয়েছে।”
অয়ন শিশুটিকে বুকে টেনে নিল। দৃঢ় কণ্ঠে বলল, “তার ভবিষ্যৎ পরিচয় যা-ই হোক, আমি তাকে ভালোবাসা, শিক্ষা ও সমান সুযোগ দিয়ে বড় করব। তার জন্মপরিচয় নয়, তার যোগ্যতাই হবে তার আসল পরিচয়।”2 Comments
Friends
সা'দ নয়ন
@nayan
Halima-Moly
@halima-moly
দ্বীপ সরকার
@dweepsarkar
সিরাজুল ইসলাম
@sherajulislam
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon

এমন লেখা আমাদের মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে শেখাক।