-
ঘুম
তানভীর আলম হীরা
===========================
পুরো পৃথিবী ঘুম।
যেখানে সুখীরা ঘুমায় সুখের আদরে,
পরিশ্রমীরা ঘুমায় ক্লান্তির আদরে,
দুঃখিরা ঘুমায়,
নাহ আসলে ওরা ঘুমায় না,
ওরা প্রতি রাতে মরে যায় সাদা চাদরে।
কিন্তু এই ৩ বৈশিষ্ট্যের ১ আমি,
আমি সুখী, না দুঃখ না ক্লান্তি,
না ঘুমাই, না মরি,
জেগে রই শুধু এটাই ভেবে,
এক টুকরো ঘুমের জন্য কত কি যে করি।
আমি জীবনে হিংসে করিনি,
কারোরই সুখ দেখে জলে পুড়িনি,
এত খারাপ দিন তো আসার কথা ছিলনা আমার,
রাতের আধার,
সন্তানের ঘুম দেখেও হিংসে মরি।
আসলে সেটা হিংসে নয়,
শিশুকালে ফিরে যাওয়ার ইচ্ছেটুকুই ধরি,
মায়ের বকা খেয়ে ঘুমিয়ে যাওয়া,
আরেকটু উপভোগ না হয় করি।
সেটা কি আর সম্ভব এখন হায়?
জীবন তো এখন শেষের পথেই প্রায়,
শেষ কাতারের শেষ মানুষটাই আমি,
রাত্রি ঘুমের আশা যখন ফুরায়,
আসল ঘুমের সময় শুধু আগায়।
গানের ভাষায়
“আমার সারা দেহ খেয়ো ওগো মাটি”
এই মনেতে তোমরা ক’জন মাত্র করেছিলে ঘাটি,
শেষ সময় কারা থাকো পাশে, আর কারাইবা আড়ালে,
আমি দেখতে চাই তাদের, সুখ ভরা চোখ মেলে,
অত:পর,
ঐ চোখ দুটো আমার খেওনা গো মাটি।3 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080


মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা।