Profile Photo

জামাল হোসেন বিষাদOffline

  • JamalBishad
  • অতৃপ্ত অভিবাদন

    দূরের স্নিগ্ধ চাঁদ তোমাকে অভিবাদন

    অনাগত ভ্রুণ তোমাকেও চাঁদের মত করে
    অভিবাদন জানাতে চেয়েছি,
    চেয়েছি বিভোরে, প্রত্যুষের ধ্যানে প্রবাহিত রক্তকণার প্রলেপে
    নিস্কলুষ আত্মস্বীকৃতি দানের অপেক্ষায়
    প্রহরগুলোকে কাটিয়েছি ঐশ্বরিক মগ্নতায়।

    মনের মন্দিরে আঁকা যেন তোমার প্রচ্ছদপট।
    আহা প্রখর রৌদ্র স্নানে শীতল বাতাসের তৌফিকে
    অথবা বাসন্তি প্রত্যুষের মধুর আযানে
    খাটি আনন্দ সুসংবাদে লুবাবা ফারহা তুবা’য়!
    ভাঙ্গবে হৃদয়খানী এমন করে রক্তক্ষরণে?

    স্নিগ্ধ চাঁদ তোমাকে আবার অভিবাদন জানাবো
    গোধূলীলগ্ন শেষে সান্ধ্য আযানের সুমধুর সুরে
    কোন ভরা পূর্ণিমায় উছলে পড়া আলোর তৈজসে
    সেদিন ভ্রুণকে শোনাবো তোমার শ্রেষ্ঠত্বের কালিমা।

    একদিন সেও তোমাকে অভিবাদন জানাবে!

    ২৯ মার্চ-২০১৮
    পিসি শ্রমাগার

    12
    12 Comments
    • প্রেম এক মোহ। অভিনন্দন।

    • amazing lines, go ahead

    • অবশ্যই,,প্রেম এক মোহ, এই মোহে প্রেমিক পোড়ায় মন ও দেহ,,

    • অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 August 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় পাঠক, লেখক। আপনাদের পছন্দ, মন্তব্য ও পাঠে এ অর্জণ। সেই সাথে প্রিয় তুলট পরিবারকেও ধন্যবাদ।

    • যাহ্‌ সুন্দর সেই সুন্দরতা এমনিয় প্রকাশ পায়

    • Moon another inspiring object for poets

    • শুভেচ্ছা শুভকামনা !

Skip to toolbar