Profile Photo

এমরান হাসানOffline

  • emranhasan
  • Profile picture of এমরান হাসান

    এমরান হাসান

    4 years, 10 months ago

    বিপরীত-বিপ্রতীপ

    এমরান হাসান

    আঁধারের মুখোমুখি জীবন
    পায়ের মুখোমুখি যেমন ভবিষ্যতের পথ
    চিহ্নের বিপরীতে— স্মৃতিচিহ্ন; শোক
    পাথর-শরীর পায় ভাস্কর্যবেশ
    বালুচর বদলায় নদীদেহে

    কোনো সুর নেই নিষিদ্ধ যন্ত্রণায়
    নদীহীন শহরের মায়া ফিরে গ্যাছে তার দিকে
    যে অর্চনায় মুখোশেরও কিছুটা মুগ্ধতা ছিল
    যাবৎ সজ্জায় ফিরেছে পুরোনো ঘুম ওই পথে
    কফিনের মূর্ছনা যেমন শিখে যায় প্রার্থিত সবুজ

    নদীপর্ব গান এই দ্রোহে মায়াহীন জেনো
    বৃক্ষের বন্দনা শেষে পড়ে থাকে অবাক মৃত্যু!

    2
    1 Comment
Skip to toolbar