Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    সবাই বলে,
    এতো হাসির কলকলানি কোথায় পেলে,
    আমি বলি কষ্টে মা গো, দুঃখ গুলোই কলকলিয়ে,
    হাসতে হাসতে যায় বেড়িয়ে।

    সবাই বলে,
    এতো খানা খাস কি করে তোরা,
    আমি বলি, ক্ষুদায় মা গো, পেট যদিও ভরা,
    এক হলে যে দুঃখে শোঁকে খিদায় লাগে খরা।

    সবাই বলে,
    এত ছবি তুলেও কি মন ভরেনারে পাগল,
    আমি বলি, এটাই স্মৃতি মা গো, দুখির সুখের আগল।
    এক হলে কি মনে থাকে রে মা, কে বা পাগল কেই বা ছাগল।

    সবাই হাসি, সবাই মাতি,
    সবার বুকেই কষ্টের ওজন, সমান একটি হাতী ।

    কেও কেঁদে যায় একলা ঘরে,
    দেখা হলে অশ্রু ভুলে,
    আমায় বলে,
    এলাম দৌড়ে, ঘুম এর ঘোরে,

    ঘুমোতেও যে দিসনা তোরা একটি ছুটির দিনে ।

    আমি মনে মনেই বলি,
    অহে বোকা, আমি চালাক, কেঁদে মুখটা ধুয়েই এলাম।
    ঘুমের লাল, আর অশ্রু লাল,
    তফাত রে ভাই আকাশ পাতাল।
    বাদ দে ওসব, চলরে কোথাও বসি,
    জীবনে আর আছে কি বল,
    চায়ের দোকানে বন্ধুত্বের হাসি। 🙂

    12
    5 Comments
    • মানুষ দুঃখ লুকিয়ে হাসতে পারে। অভিনন্দন কবিকে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমি বলি কষ্টে মা গো, দুঃখ গুলোই কলকলিয়ে,
      হাসতে হাসতে যায় বেড়িয়ে। অপূর্ব

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar