Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    ভদ্রলোকটি অনেকক্ষণ ধরেই মোবাইল ক্যালকুলেটর এ কিসের যেন হিসাব মিলাচ্ছে, কয়েকটা অংক যোগ করে একটা বড় অংকের সাথে বিয়োগ দিচ্ছে। বারবার। কিন্তু মাইনাস ফিগার।
    গতকাল তেমন গরম ছিলনা, বৃষ্টি ছিল। বৃষ্টি ভেজা টেম্পুতে আমি আর ঐ ভদ্রলোক সহ আরও ৩ জন যাত্রী। গুলিস্থান এর পথে।
    লোকটা ঘামাচ্ছিলো। সেই ঘাম গরমের ঘাম ছিলনা, কিভাবে কি করবে সেটার দুশ্চিন্তায়। আমি এসব বিষয়ে আগে বেড়ে কথা কমই বলি, কারন অনেকে অন্য ভাবে নেয়। আমাকে ছিনতাইকারী ভাবাটাও ভুল হবেনা। 🙂
    মনটা খুব খারাপ ছিল, মেজাজ ও চড়া ছিল, ভাবলাম গেজাই। জিজ্ঞেস করে বসলাম, “কি ভাই, হিসাব মিলেনা” উনি দেখলাম একটু হাসি দিয়ে মাথা নাড়ালেন আর বললেন “না ভাই”
    আমি জিজ্ঞেস করলাম, “তো উপায়” !!! উনি হাল ছেড়েই উত্তরটি দিলেন “জানিনা”
    আমি তারপর জিজ্ঞেস করলাম, “ভাই গতমাস কি হিসাব মিলসিলো?” উনি হালকা রেগেই বললেন, “গতমাস ও মিলেনাই”।
    আমি হেসে বললাম, তাহলে “মে থেকে জুন এসে পরলো, আপনি তো দেখি মরেন নি” দিব্বি টেম্পু তে বসে আছেন, বউ বাচ্চা কি হাঁসপাতালে ভর্তি না ঘরেই আছে ?” এটা বলতেই উনি আমার দিকে তাকালেন খুব কঠোর ভাবে। এই বুঝি ঝগড়া লেগেই যাবে।
    আমার মুখে হাসি তখন ও ছিল, আমি বললাম, “আগামী মাস ও হিসাব মিলবেনা, এ হিসাব মিলেনা।”
    আমি আরও গেজানো শুরু করলাম, “সন্তান আছে?” উত্তর – “হ্যা”
    আমি তারপর একটি সৃজনশীল প্রশ্ন ছুড়ে দিলাম – “আচ্ছা আমার কয়েকটা কথার উত্তর দিবেন?”
    “এই ধরেন আপনার ঘারে তো আপনার নিজ সন্তান এর দায়িত্ব আছেই, আপনার বোন বা ভাই ও তাদের সন্তান আপনার ঘারে রেখে মরে গেল, আপনি কি সেই সন্তান এরও দায়িত্ব নিবেন?”
    উত্তর – “নেবো, নেবোনা কেন?”
    “অতঃপর, যখন হিসাব করতে বসবেন, নিজের সন্তান এর আহার এর পাশাপাশি তো ভাই বা বোন এর সন্তান এর আহার এর হিসাব ও মিলাবেন?”
    উনি বললেন – “অবশ্যই মিলাবো”
    আমি বললাম, “তাহলে চিন্তা করেন তো, আপনি আমি সামান্য মানুষ, সামান্য উপার্জনেই নিজ সন্তান এর মায়া তো আছেই, অন্য মানুষ এর সন্তান এর মায়া ও ছাড়তে পারিনা।”
    উনি এবার গিয়ে আমার দিকে একটু দেখলেন, এবং নিজেই বলা শুরু করলেন – “আমরা মানুষ রা অন্যের সন্তান এর দায়িত্ব ঘারে না আসলেও তো আমাদের উপার্জনের হিসাবে রাখি, রাস্তায় একটা এতিম বাচ্চা ছেলে বা মেয়ে দৌড়ে এসে ৫ টাকা চায়, তাদেরও আমরা মানুষরা আমাদের উপার্জনের হিসাবে রাখি।”
    তারপর আমি বললাম –
    “আর যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার উপার্জনের হিসাবে কি আমরা নেই?”
    উনি এবার গিয়ে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন। কিন্তু একটা কনফিউশন ছিল উনার, উনি প্রশ্ন করেই বসলেন – “সৃষ্টিকর্তার উপার্জন???”
    আমি বললাম – “হ্যা, আপনার আমার ভাল কর্মই তো সৃষ্টিকর্তার উপার্জন, নাইলে উনিও বেকার, সৃষ্টিকর্তার ভাল উপার্জন হবে, আপনি আমি হিসাবে থাকবো, নাইলে উনিও আপনার আমার মত হিসাব মিলাতে গিয়ে দেখবেন, হিসাব মিলেনা, উপার্জন কম, খরচ বেশি”
    “আমরা সৃষ্টিকর্তার হিসাব মিলাতে সহযোগীতা করলে মানুষ এর হিসাব ক্যালকুলেটর এ না মিললেও চিন্তা করা লাগেনা ভাই। ঐ হিসাব কিভাবে জানি মিলে যায়।”
    “মানুষ তার আয়ুকাল পর্যন্ত খেয়ে পরে বেচেও থাকে”

    11
    5 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar