-
কুড়ি বছর পরে (কবিতা)
.
আমি বদলাইনি একটুও
আগের মতই আছি-
সেই শুকনো মুখ, শীর্ণদেহ,
মাথার উপর একগোছা রুক্ষ চুল,
তেল চিটচিটে ধূসর টিশার্ট,
সব আগের মতই আছে।
মাঝখানে শুধু খোয়া গেছে ক’টা বছর
হারিয়ে ফেলেছি কিছু স্মৃতি, সোনালী অতীত,
আর তোমাকে…
.
আমার চোখজুড়ে আজও নীরবতা বর্তমান
ঠিক তখন যেমন ছিল
তবে আশ্বিনের উজ্জ্বল রোদের মত
রহস্যঘেরা উন্মাদনাটুকু আজ আর নেই
তার বদলে আজ শুধু কিছু প্রশ্নাকূল হাহাকার !
তবে এখন আর আগের মত কাঁদি না
গত বন্যায় সব পানি নেমে গেছে
কেননা, তুমিই তো বলেছিলে :
“কবির চোখে কাঁন্না মানায় না…”
আজ আমার চোখে পউশের কুয়াশামাখা ভোর
জানি তোমায় আর ফিরে পাবো না কোনোদিনও
তবুও আজও ঝড়েভেজা নীড়হারা কাকের মত খুঁজি তোমায় !
.
বোধহয় বড্ড সুখেই আছো তুমি, আমিও আছি—
মাথাব্যথা আগের মতই আছে,
ডাক্তারের মতে, অর্ধেক মস্তিষ্ক পোকার দখলে
মাঝেমাঝে নিজেই নিজেকে ভুলে যাই
আবার নতুন রূপে আবিষ্কার করি নিজেকেই
অচেতন-অবচেতন অবস্থায় !
ভালোই লাগে- রোজ আর তোমার বকা খেতে হয় না,
জোড় করে অষুধ গিলতে হয় না,
সত্যি বলতে কি, অষুধে আমার বড্ড বিতৃষ্ণা
যেমনটি শেষের দিনগুলিতে আমার প্রতি তোমার বিতৃষ্ণা ছিল।
.
আমি এখনো আগের মতই আছি,
একটুও বদলাইনি :
মাঝখান থেকে শুধু খোয়া গেছে কুড়িটি বছর
আর হারিয়ে গেছ তুমি…4 Comments
Friends
ab titu
@abtitu
Foyzur Khan
@foyzur-khan
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



প্রবল অভিমান ঝরে পড়ছে কবির কলমে। অভিনন্দন।