-
রাখবো না তোকে বেঁধে আর,
অনিক ভট্টাচার্য্যআমি তোকে বারবার হারিয়ে ফেলি,
আঁকড়ে ধরতে চেয়ে তোকে হারিয়ে ফেলি।
কতোবার ভাবি আর হয়তো যাবিনা হারিয়ে,
তবুও তোকে ফেলি হারিয়ে,
আঁকড়ে ধরে রাখতে চাই কিন্তু পারিনা,
চিৎকার করে বলতে চাই,ভালোবাসি কিন্তু পারিনা।
যতবারই কাছে আসতে চেয়েছি দূরে গেছিস ততবার,
যতো বার ভালোবেসেছি, দূরে ঠেলেছিস ততবার।
কতোবার তোর একফোঁটা ভালোবাসা চেয়েছিলা,
নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।
বিনিময়ে শুধু অবহেলা পেলাম,
প্রানভরা ভালোবাসার বদলে তাচ্ছিল্য পেলাম।
তোকে আর আঁকড়ে রাখবো না,
তোকে ভালবাসি বলবো না।
যদি তুই আমার হোস আসবি ফিরে একদিন,
আমাকে ভালোবাসিস ঠিক ফিরবি একদিন।
যতোবার বেঁধেছি ততবার ছুটেছে,
ভালোবাসার অপরাধে যন্ত্রনা জুটেছে।
আমি যাকেই আঁকড়ে ধরেছি বাঁচবো বলে,
সেই আমায় ছেড়ে গেছে, স্রোতের তালে।
যাকে ঘিরে স্বপ্ন গড়েছি বাঁচবো বলে,
দিন শেষে সবার আগে সেই ছেড়ে গেছে চলে।
তোকে আজ দিলাম ছেড়ে যা উড়ে পাখি,
না চাইলে কি করে তাতে আটকে রাখি?
ভালোবাসার মন্ত্র জালে পরিস যদি একবার,
জানি আমি সেই টানে আমার কাছে আসবি ফিরে আবার।
আসতে যদি হয় দেরী,
দিই যদি ওপার পাড়ি।
আসবো ফিরে ঠিক আবার,
হয়তো অন্যরুপে আরেক বার।আমি তোকে বারবার হারিয়ে ফেলি,
আঁকড়ে ধরতে চেয়ে তোকে হারিয়ে ফেলি।
তাই এবার রাখবো না তোকে বেঁধে আর,
ফেরার হলে ঠিক ফিরবি আবার।2 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen


ভালোবাসায় মান-অভিমান থাকে। মন খারাপ করে না কবি। অভিনন্দন।