-
আঙ্গুরলতা
অনিক ভট্টাচার্য্যফেলে আসা হাত ডাকলো বলে পিছু চাই,
চেয়ে দেখি আঙ্গুরলতা আর নাই,
নেই তার সেই ললাট রাঙ্গা সিঁদুরের ঘটা,
নেই তার হাতের আঙ্গুরীবালাটা।
আছে শুধু মোনালিসার মতো ছবি হয়ে,
আছে স্রষ্ঠার তুলির ক্যানভাসে ভাসে জাদু হয়ে।
আঙ্গুরীবালারা চিরকাল আড়ালেই থাকে,
চোখের কোনে রাত্রি কালো কাজল,
অগোছালো হয়ে দোল খেলো মলিন আঁচল।
আঙ্গুরলতা বেঁচে থাক শিল্পীর ক্যনভাসে ,
বাস্তবের নির্মমতা গিলে খাবে নচেৎ গোগ্রাসে,
কখনো বাস্তবের আঙ্গুরীবালা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার,
কত কি খোঁজে মনের অগোচরে পাওয়ার।
দিন শেষে জমে ওঠে দীর্ঘ শ্বাস,
মন ভাঙে হারিয়ে বিশ্বাস।
বেঁচে থাকে আঙ্গুরলতারা শেষ শ্বাসে,
বেঁচে থাকা শুধু চলাচলের নিঃশ্বাসে,
মরন হয় মনের,মরন হয় স্বপ্নের,
শুধু শ্বাস চলে অপেক্ষায় আনুষ্ঠানিক মরনের।
চোখে কাজলের কালো থাকার বদলে কষ্টের কালো মেঘ জমে,
বারংবার আরশী পানে চেয়ে শ্বাস জমে,
স্রষ্ঠারও মন ভাঙ্গে বুক ফাটে,
শুষ্ক হয়ে মনের বাষ্প ভাসে চৌচির মন-ঘাটে,
দিন শেষে আঙ্গুর লতা আর মোনালিসা এক হয়,
স্থান কাল পাত্র ভেদে এক হয়।
চিৎকারে মুক্তি চাই একটু ভালোবাসার,
এ চিৎকার আসলে সৃষ্টির না, স্রষ্ঠার,
এক অমোঘ গল্প লিখে যায় ক্যানভাসের তুলিতে,
উপন্যাস রচিত হয় কল্পনার ঝুলিতে।
স্রষ্ঠার কাঁপা কাঁপা হাতে তুলি থামে,
মনের পাড়ে পলি জমে।
অগোচরে ক্ষরন হয় রক্তিম ধারা,
ক্যানভাসের তুলির রং হয়ে গড়ে ওঠে ছবির পাড়া।
আঙ্গুরলতা বলে যায়, স্রষ্টার কষ্ট গাঁথা,
যা প্রোথিত থাকে স্রষ্টার মনে গাঁথা।2 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen


রক্তের আঙ্গুরলতায় বেড়ে ওঠে আমাদের জীবন। অভিনন্দন কবি।