-
সাহাবা কখনও ভাবেনি, তার বোন আফসানা তার কাছ থেকে এভাবে ছল করে বাবার সম্পত্তি কেড়ে নেবে।
সাহাবা সরল মানুষ, কিন্তু শিক্ষিত। আমার মনে হয়না, সে অবুঝ, সে বোঝে, কিন্তু প্রকাশ করেনা। মানুষ তাকে ঠকিয়ে যায়, কিন্তু সে ঠকে না।
যাই হোক, যেদিন ওকে বাসা থেকে তাড়িয়ে দেয়া হয়, সে শমির এর বাসায় গিয়ে উঠে। গিয়েই শমির কে জিজ্ঞেস করে – “তুই তো হিন্দু, তোর বাসায় আমার নামাজ হবে” । শমির রেগে বলে “আমি কি জানি !!”সাহাবা ২ রাকাত নামাজ পড়ল, নামাজ শেষে শমির কে বলল, “আল্লাহ্ কে শুকরিয়া জানালাম, ঝিনুক এর সাথে বিয়ে হয়নি বলে, নাহলে আজকে আমরা ৩ জন কোথায় যেতাম বল” শমির অবাক হল – “৩ জন”। সাহাবা হেসে বলে -“হ্যা, এখন ঝিনুক তো মা হয়েছে, আমার ঘরে আসলেও মা’ তো হতই”
সাহাবার বন্ধু শমির একাই চালায় ২ টি বৃদ্ধাশ্রম, একটায় তার বাবা দেখা শোনা করেন, আরেকটা সে নিজে তদারকি করে। সাহাবা মাঝে মাঝে ভাবে, শমির এর মত একজন ভাল হিন্দু মানুষ কি বেহেস্ত এর দেখা পাবে? শমির ই ভাল বলে রেগে রুগে “হ, তগো ধর্ম ই ঠিক, আমরা তো ভাইসসা আইসি”
সাহাবা ও নিঃসন্দেহে ভাল মানুষ, নামের মতই। কিন্তু সেদিন রাতে যখন শমির কে সাহাবা আফসানার উপর প্রতিশোধ এর কথা বলে, শমির প্রথমে হেসে বলে ফেলে “যে মানুষ মশা কে না মেরে বলে, যা বেটা জিলে আপনি জিন্দেগী”, সেই সাহাবা প্রতিশোধ নেবে!! বড়ই হাস্যকর।
কিন্তু সাহাবা ঠিক ই রাতে ইশার নামাজ পড়ে হুট করে বের হয়ে গেল, শমির শুয়ে ছিল, চোখ পিটপিটিয়ে দেখলো। শমির শুনতে পেলো, সাহাবা বাইক স্টার্ট করার চেষ্টা করছে। শমির জানে, সাহাবা বাইক চালাতে পারেনা। সাহাবা হুড়মুড় করে ঢুকে বলল, “শমির চল, আফসানা কে খুন করব” শমির কিছু বলার আগেই টাকে টেনে নিয়ে বলল, “বাইক চালা, আমি পারিনা”শমির ভাল মতই জানে, সেখানে গিয়ে বোন বা বোনের নবজাতক মেয়ে কে দেখলেই সে ঠাণ্ডা হয়ে যাবে, যে মানুষ এর রাস্তার মানুষ এর জন্য মন গলে, আর আফসানা তো বোন।
কিন্তু ঘটনাটা কেমন যেন বিচ্ছিরী ভাবেই ঘটে গেল, শমির এর ১৩ দিন লেগেছিল সুস্থ হতে। সাহাবা কে এত রাগান্বিত শমির দেখেনি আগে। সাহাবা উত্তেজনার বসে রাস্তায় বাইক থামিয়ে এক মহিলা কে ধাক্কা মেরে দেয়, শুধু মাত্র রাস্তা না ছাড়ার কারনে। শমির একটু ভয় পেতে লাগলো।
সিগনালে ভিক্ষুক কে টাকা না দিয়ে তুই বলে ধমক দেয়ায় শমির এর নজরে বাধা দিল, এ কোন সাহাবা!!! যে সাহাবা এর কাছ থেকে আজ পর্যন্ত কোন ভিক্ষুক খালি হাতে যায় নি।
===================================================================
সাহাবা সেদিন নবজাতক ভাগ্নি টা কে ছুড়ে মেরেছিল, মেয়েটি মারা যায় তৎক্ষণাৎ ই, আফসানা কে কিছুই বলে নি সে, আফসানা ও তার স্বামী কাজল ভাই শুধু চেয়ে ছিল মৃত মেয়েটার দিকে। সাহাবা বলেছিল – “আমার সম্পত্তির উপর বাঁচবি, একাই বাচ। দেখ কেমন লাগে”
“যে ভাল থেকে খারাপ হয় সে খুব খারাপ হয়,
আর যে খারাপ থেকে ভাল হয়, সে খুব ভাল হয়।”
সাহাবার খুব ভাল থেকে খারাপ হওয়াটা প্রত্যাশিত ছিলনা। 😞
===================================================================
১৩ দিন পর শমির এর যখন জ্ঞ্যান ফিরলো, নিজেকে আত্মসমর্পন করলো, সেও তো সঙ্গী ই ছিল। কিন্তু সাহাবা কে খুজে পাওয়া যায়নি। পলাতক।
শমির ২ বছর জেল খেটে বের হল। আফসানা ও কাজল সাক্ষী দিয়েছিল, যে শমির প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলনা। সেদিন শমির কিছুই করেনি৷
===================================================================
দুই বছর পর শমির মসজিদ এর এক ইমাম কে এই ঘটনা শেয়ার করে সে শুধু একটাই প্রশ্ন করেছিল – “আমি তো হিন্দু, আপনাদের চোখে আমি তো বাদ, তো এই ২ চরিত্রের মধ্যে জান্নাতি কে?”
===================================================================
উত্তরে হুজুর বলেছিলেন – “আবু হুরায়রা (রা.) বললেন, হ্যাঁ, আমি নবীজিকে (সা.) বলতে শুনেছি, ‘ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানেরা জান্নাতের প্রজাপতির মতো। তাদের কেউ যখন পিতা কিংবা পিতা-মাতা উভয়ের সঙ্গে মিলিত হবে, তখন তার পরিধানের কাপড় কিংবা হাত ধরবে, যেভাবে এখন আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি। এরপর সেই কাপড় কিংবা হাত আর পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা তাকে তার মা-বাবাসহ জান্নাতে প্রবেশ না করাবেন। (মুসলিম : ৬৩৭০)”
এই যুক্তি তে আফসানা ও কাজল, সাহাবার হক মেরে খেয়েও জান্নাতি। বা ওদের জান্নাতের হিসাব নাই নিলাম, ধরে নিলাম ওরা ওদের বাকি সব গুনাহের জন্য দোজখের আগুনে পুরলো, শমির ও সরকারী ভাবে দেয়া শাস্তির কারনে পাপমুক্ত ই হল। যে পাপ সে করেও নি। কিন্তু………!!!
==================================================================
তো আপনি, মিঃ সাহাবা। ভাল মানুষ। কি হল শেষমেশ, রাগান্বিত হয়ে রাস্তায় যে মহিলাকে বিনা কারনে আঘাত করেছিলেন তার অভিশাপ, প্রতিশোধ পরায়ণ হয়ে নিজের বোন এর সন্তান কেও মারলেন, সেই ভিক্ষুক ধমকের কারনে অনেক কেঁদেছিল। আপনার কারনে নির্দোষ শমির জেল খেটে ক্যারিয়ার জলাঞ্জলি দিল।
তো হিসাব কোথায় গিয়ে দাঁড়ালো? কে জান্নাতি সেই হিসাব পরে, দোজখে তাহলে আগে কে যাচ্ছে?? 😃 আপনার উপর হাসি পাচ্ছে ভাই।
==================================================================
অত:পর, আমরা কোন কিছুর প্রতিশোধ না নেই, প্রতিশোধ নিতে গিয়ে যদি একটু বেশি দিয়ে ফেলি বা কাওকে তার কর্মের ফল দিতে গিয়ে আমার নিজের একটি ভুলের কারনে যদি আমার নিজের আমলের ফল ই শেষ হয়ে যায় তো লাভ কি?অন্যকে তার অপকর্মের শিক্ষা দিতে গিয়ে নিজের শিক্ষা ভুলে ভুল করে প্রথম শ্রেণীর দোজখবাসি হওয়ার চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কিছুই নেই। 😇
সোজা কথায়, রাগের কারনে ধরা খাওয়া 😁 ।অত:পর, কায়দা করে বাঁচি, যাতে আমার দ্বারা কারও ক্ষতি না হয়। চুপ থাকি। ঠোঁটজোড়া বন্ধ রাখি। প্রতিবাদ না করি।
আর প্রতিশোধ….আপনার ঈশ্বর অন্ধ নাকি? আমার ঈশ্বর অন্ধ না। সব দেখে। আর ঈশ্বর তো একজন ই, আপনার আমার কি?
“সে কি জানেনা আল্লাহ সব দেখেন” – আল কোরআন (৯৬ঃ৩৪)
6 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080


পড়ে তৃপ্ত হলাম,,, ভালো লেগেছে