Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    এত ভাবো কেনো তোমরা?
    তানভীর আলম হীরা
    ==========================
    ভাবছো কি ভাই,
    যাচ্ছি দূরে,
    আনছি টাকা বস্তা ভরে ।
    ##
    জীবনের এই সময়ের খেলায়,
    আমি যে ভাই ভবঘুরে।
    —————————
    ভাবছো কি ভাই,
    কিনছি সব ই,
    খাচ্ছি লুকিয়ে একলা ঘরে ।
    ##
    সামনে সব ই মাছ এর আরত,
    সপ্নে যে ভাই ইলিশ ঘুরে।
    —————————
    ভাবছো কি ভাই,
    এতই সোজা,
    জীবন মাঝে প্রতিষ্ঠার সাজ,
    ##
    আমার যে সেই নত মাথাই,
    ধরে রেখেছে শরম ও লাজ।
    —————————
    ভাবছো কি ভাই,
    কোটি টাকা,
    সুন্দরিদের ময়দা আটা।
    ##
    কিনছি শাড়ি বধুর জন্য,
    জুতা যে ভাই আপেক্স বাটা।
    —————————
    ভাবছো কি ভাই,
    রাখছি জমা,
    সোনালী আর আল-আরাফায় ।
    ##
    জীবন যে ভাই শেষ এর পথে,
    চিকিৎসা ও যে ধার করে হয়।
    —————————-
    ভাবছো কি ভাই,
    নিজের বাড়ি,
    ভাড়ার টাকায় নতুন গাড়ী,
    ##
    পোস মারা সেই প্রফাইল আমার,
    সিম্ফনির ই কারিগরি ।
    —————————-
    বলছি কি ভাই,
    আমি কালো,
    তারপরেও যে আমি ই ভাল।
    ##
    হালাল টাকায় চলছে জীবন,
    মাথার উপর দীন এর আলো।

    12
    6 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar