-
ভুলে থেকো
ভুলে থেকো পাখি
ভুলে যেও সব
ভুলে যেও কে ছিলো আপন,
ভুলে যেও চুমু
ভুলে যেও সব
ভুলে যেও মায়ার বাঁধন।ভুলে থেকো পাখি
আদরের আঁখি
ভুলে যেও মায়ামুখ,
ভুলে যেও সখা
আবদারে দেয়া
অযাচিত সব দুখ।ভুলে যেও মানিক
ভুলে যেও সব
নিবিড় আলিঙ্গন,
ভুলে থেকো তুমি
সব ভুল ভেবে
সুখের অণুক্ষণ।ভুলে থেকো ঘ্রাণ
ভুলে থেকো প্রাণ
ভুলে যেও ভালোবাসা,
ভুলে যেও স্মৃতি
হৃদয় মিনতি
অন্য বাঁধনে খাঁসা।ভুলে যেও পূরবী
আদর সুরভী
ভুলে যেও ওই পথ,
ভুলে যেও পল্লবী
শিরিন ভিলার
ভালোবাসা দ্বৈরথ।ভুলে থেকো ছাদ
দু’জনের হাত
এক হয়েছিলো রাতে
ভুলে যেও তুমি
নতুন মানুষে
ফিরিয়ে দিয়েছো প্রাতে।ভুলে থেকো পাখি
একসাথে চলার
প্রতিশ্রুতি দিয়েছো যত,
গ্রহণ করেছো
নতুন বিলাস
করে ক্ষত বিক্ষত।ভুলে যেও পাখি
ঢাকা রাজপথ
কত দূর ক্রোশ হাটা
ভুলে যেও পাখি
শাহবাগ মোড়
একটু থমকে থাকা।ভুলে যেও পাখি
নাম কাব্যটি
ভুলে যেও স্থিরচিত্র
ভুলে যেও সোনা
হিমাচলখানা
কতখানী বিচিত্র।ভুলে যেও ফুল
প্রিয় উপকূল
কতটা অপেক্ষার,
ভুল করে পাখি
ইস্টিশনে
খোঁজ নিওনাকো আর।ভুলে যেও বুক
ভুলে যেও মুখ
ভুলে যেও লুটপাট,
ভুলে থেকো সব
নতুনের ঘ্রাণে
সাজানো আগামি রাত।ভুলে যেও পাখি
জাবালে নূর, প্রজাপতি
মোহাম্মদ আর মিরপুর,
ভুল করে পাখি
ভুলে যেওনাকো
তোমার নতুন দুপুর।ভুলে যেও পাখি
দিতে পরিনিকো
সুখের পরশ ক্ষণ
ভুলে যেও পাখি
বারবার শুধু
ভেঙ্গেছি তোমার মন।ভুলে যেও তবে
যত নামে ডাকা
ভুল ডেকেছিলে জানি,
ভুলে থেকো তুমি
করেছো উজাড়
সোনার শরীরখানী।ভুলে যেও পাখি
গোল চত্ত্বর
ত্রিচক্রযান চড়া,
ভুল করে পাখি
নিওনাকো আর
আদরের হাতকড়া।ভুল ভেবে পাখি
ফেলে দেবে জানি
তামাটে নাকফুলখানী,
নতুন টাকার
নতুন ফুলে
রাঙ্গাবে জীবন জানি।ভুলে যাবে সব
ভুলে যাবে তুমি
ভুলে থেকো একদিন,
ভুল করে পাখি
রাখো যদি আখি
ফিরিয়ে দেবো সব ঋণ।পাখির মতই উড়ে এসেছিলে
পাখির মতই যাওয়া,
উজাড় করেছো সবটুকু তাই
হয়েছে অনেক পাওয়া।সুখের পরশ যে দেবে তোমায়
ফিরে গেছো তার কাছে,
তুমি ছাড়া আর এখন আমার
পুরো দুনিয়াই মিছে।২৭-২৮ এপ্রিল-২০১৮
8 Comments

Jamal Hossain Bishad
Journalism, Desh Rupantor
Friends
Niaz Aziz Dip
@niazdip
মোঃ সাদিকীন সাম্য
@sammo10
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
md.iqbal hussain
@loneliness-boy1
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Borno
@biborno
Aziza Pushpo
@aziza-alam-pushpo
Sheikh Shadi Marjan
@marjan3s
রিয়েল আবদুল্লাহ আল মামুন
@realabdullah



খুব সুন্দর কবিতা। অভিনন্দন।