-
“আমি বাংলাদেশ থেকে বলছি”
~রিয়াদ হাসান শেখআমি তৃতীয় বিশ্বের একটি দেশ,
বাংলাদেশ থেকে বলছি।
যেখানে বাস করে,
এক অসীম সাহসী জাতি।
রিক্সা চোরকে পেট্রোলে পোড়ায়,
পুকুর চোরেরা বোতাম খুলে ঘুরে বেড়ায়।
কারো পেটে ভাত নাই,
ভোট দেওয়ার অধিকার নাই।
ধর্ষণেরও বিচার নাই
কথা বলার স্বাধীনতা নাই।
মিছিল করার পা নাই।
কারো নুন আনতে পান্তা ফুরায়
কেউ আবার ভাতের বদলে টাকা খায়।
খাটের তলায় তেল ফলে,
ব্রিজের নিচে বাঁশ!
এসব কিছু বলতে গেলেই
হবে সর্বনাশ।
আফগানদের জোর করেও
মার্কিন -রুশ জাতীয় সংগীত না গাওয়াতে পারলেও,
আমরা এমন এক জাতি,
যারা পঞ্চাশ বছর ধরে বিদেশি সঙ্গীত গাই।
এখানে সেনাবাহিনীর ক্ষমতা নাই,
পুলিশ প্রশাসন দেশ চালায়।
এখানে কোনো দল না করলে,
চাকরি পাওয়ার সুযোগ নাই।
তার পরেও এটাই নাকি
কারো জন্য মালয়েশিয়া,
কারো জন্যে আবার দুবাই।8 Comments
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Foyzur Khan
@foyzur-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
Neel tripura
@neel
Drako Shajib
@drako
স্মৃতি রানী রত্না
@srratna1990


জাত পাত ভেদাভেদ তাই নিয়ে কত অবরোধ। শান্তি নাই। শান্তি নাই। শান্তি কোথা পাই? শুভেচ্ছা নেবেন কবি।