-
▪︎কেন সমুদ্রের জল আমাদের তৃষ্ণা মেটাতে পারে না?🤔
৯৭% উপর পৃথিবীর জল হচ্ছে সামুদ্রিক জল। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই বিপুল পরিমান জল আমারা পান করতে পারি না তৃষ্ণা মেটানোর জন্য 🧐। কিন্তু কেন?🤔
কারন সমুদ্রের জলে লবণ মিশ্রিত রয়েছে।বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় ৩.৫% (৩৫ গ্রাম/লিটার), এর অর্থ ১ কিলোগ্রামে ৩৫ গ্রাম দ্রবীভূত লবণ রয়েছে। অপর দিকে, স্বাদু জলে এর পরিমান ০.০৫% থেকে এর কম রয়েছে। যদি সমুদ্রের জল আমরা পান করি , তাহলে তখন দেহে লবণের ঘনত্ব বেড়ে যায়। আমাদের দেহ অতিরিক্ত লবণ নিয়ে করবে কী?🤔 তখন বৃক্ক এদের মূত্র রূপে দেহ থেকে বের করে দিবে। কিন্তু তখন ই সমস্যা সৃষ্টি হয়।আমাদের বৃক্ক সাধারণত ২% এর কম লবণের ঘনত্বে কাজ করে থাকে। কিন্তু সমুদ্রের জলে লবণের ঘনত্ব ৩.৫% এর মতো। এতে বৃক্কের উপর চাপ সৃষ্টি হয়। এটি মোকাবিলার জন্য বৃক্ক দেহের বিভিন্ন টিস্যু থেকে পানি শোষণ শুরু করে। এর ফলে আমাদের মধ্যে তৃষ্ণা অনুভূতি হয়।
এছাড়াও এর কারণে দেহে পানি শূন্যতা সৃষ্টি হয়। এবং বৃক্ক এর ক্ষতি হয়ে থাকে। এগুলো ছাড়াও সমুদ্রের জলে কিছু জৈব ও অজৈব পদার্থ থাকে। যা দেহের জন্য ক্ষতিকর ও বটে।
7 Comments
Friends
পি.কে. সরকার
@pksarker
Shofia Sheule
@shofia-b-sheule
মোখলেসুর রহমান
@mokhles
Dr. Shaheen Mahmud
@shaheen
Nipun Chandra
@nipunch
UTTAM KUMAR BISWAS
@uttamk
স্মৃতি রানী রত্না
@srratna1990
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
ভাস্কর
@vaskarchou


প্লাজমাতে লবণের পরিমাণ বেড়ে গেলে এটা তখন ফ্লুইড নিজের দিকে টেনে নেয়। এটা হয় বর্ধিত প্লাজমা অনকোটিক প্রেশারের জন্য যা এক ধরণের ব্যাপনীয় প্রক্রিয়া। বৃক্ক দিয়ে এই ফ্লুইড গ্লোমেরুলাসে ফিল্ট্রেট হওয়ার পর টিউবিউলে এসে পেরি-টিউবিউলার ক্যাপিলারিতে থাকা রক্ত থেকে জলীয় অংশ শুষে নেয়।ফলে হয় রেনাল ইশ্কেমিয়া।৷ এটির কারণে হয় অ্যাক্যুট কিডনি ইনজুরি বা একেআই। বিশ্লেষণী লেখা।শুভকামনা♥️।