Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    5 years ago

    ক্যাকটাস
    ———————-

    একলা একা পড়ে থাকে ছোট্ট ক্যাকটাস
    প্রভাতি প্রস্রবনে কেউ স্নেহটা বিলায়
    পিলসুজ অগ্নিগোলক কিরণ ছড়ায়
    শিহরণে কেঁপে ওঠে তার কন্টক দেহ।
    টেবিলের কোনটাতে স্নিগ্ধ আবাস
    বই খুলে কথা বলে পড়ুয়া সরব
    চোখ খুলে চারদিকে শুভ্র সুবাস
    ছোট্ট টবে বিমূঢ় কাটে তার জীবন সব।

    তন্দ্রা ভেঙ্গে জেগে ওঠে অবাক ক্যাকটাস
    হিংসায় জ্বলে ওঠে সবুজ কৌরব
    ঘরময় বাজে কার চুরির রিনি-ঝিনি
    সুর যার এখোনো অব্দি তার হৃদয়ে ভৈরব।
    লাল নীল দীপাবলি সরব আলোক
    হৃৎপিণ্ডের শব্দ হীন নীরব ভূলোক।

    12
    5 Comments
Skip to toolbar