Profile Photo

Riyad Hasan SheikhOffline

  • Riyad
  • Profile picture of Riyad Hasan Sheikh

    Riyad Hasan Sheikh

    4 years, 9 months ago

    রিসেপ তাইয়্যেপ এরদোগান
    >>রিয়াদ হাসান শেখ

    আর্তগ্রুল গাজীকে দেখার
    সৌভাগ্য আমার হয়নি,
    যে আকাশকে বানিয়েছিল তাবু,
    মাটিকে বিছানা,আর সূর্যকে নিশান
    ন্যায় বিচারের জন্য যে উৎসর্গ করেছিল নিজেকে।
    আমি ওসমান গাজীকে দেখিনি
    যার হাত ধরে গোড়াপত্তন হয়েছে
    মহান ওসমানীয় সম্রাজ্যের।
    আমি সালাউদ্দিন আইয়ুবীকে দেখিনি
    যে জয় করেছিল,
    পবিত্র শহর জেরুজালেম।
    সমুদ্র ঈগল, খাইরুদ্দীন বারবারোসাকে
    আমি দেখতে পারিনি।
    যার হুঙ্কারে ভূমধ্যসাগরের
    বিশাল ঢেউও শান্ত হয়ে যেত।
    যিনি আন্দালুসিয়া থেকে
    মুক্ত করেছিলেন,৭০ হাজার মুসলিম।
    সুলতাম মুহাম্মদ আল ফাতেহ্‌কে দেখা,
    আমার ভাগ্যে জুটেনি।
    যার বীরত্বে চুরমার হয়ে গিয়েছিল
    হাজার বছরের বাইজেন্টাইন সম্রাজ্য।
    যিনি জয় করেছিলেন,
    প্রিয়তম শহর-কনস্টান্টিনোপল।
    খ্রিস্টানের ১১শ বছরের কনস্টান্টিনোপলকে,মুখরিত করেছিলেন
    “আল্লাহু আকবার “ধ্বনিতে।
    সুলতান সুলেমানকে দেখার
    সৌভাগ্য হয়তো আমার হয়নি,
    ইউরোপে যিনি পরিচিত ছিলেন
    দ্য ম্যাগনিফিসেন্ট নামে।
    কিন্তু ২১ শতকে এসে,
    আমি দেখতে পেরেছি
    রিসেপ তাইয়েপ এরদোগানকে।
    যার প্রচেষ্টায় “আল্লাহু আকবার” ধ্বনি
    আবার উচ্চারিত হয় “আয়া সুফিয়াতে”
    যার সহায়তায় মুসলিমরা
    ফিরে পেল “নাগর্নো-কারাবাখ”
    যার হাতে আবার হয়তো
    উত্থান হবে মহান উসমানীয় সম্রাজ্যের,
    পৃথিবীকে নিয়ে আসবেন,
    ইসলামের সুশীতল পতাকাতলে।
    আমি এরদোগানকে দেখেছি,
    তাই অন্যদের দেখতে চাই না।

    10
    6 Comments
Skip to toolbar