Profile Photo

Himel ZobaerOffline

  • himelzobaer
  • Profile picture of Himel Zobaer

    Himel Zobaer

    • 5 years, 2 months ago

    আমি একবার একজনকে বলেছিলাম, আমার আহ্লাদী মেয়ে পছন্দ নয়। তখন আমাকে সে বলেছিল, সব মেয়ে আহ্লাদী হয় না।
    আমি বিশ্বাস করি নি!
    আহ্লাদ এমন একটা অনুভূতি, এমন একটা ফেনোমেনন যেটাকে আপনি কন্ট্রোল করেন না!
    এখন আপনি হয়তো চোখ ঘুরিয়ে বলবেন, এটা সম্ভব নয়! আমি চাইলেই আহ্লাদী হতে পারি, আর না চাইলে নয়; তাই না?
    আসলে তা নয়! দুঃখিত!
    আপনি রিস্ক কমপেন্সেশন থিওরির নাম শুনেছেন?
    এই থিওরি মূলত আমাদের এমন একটা আচরণকে বর্ণনা করে যেখানে আমরা আমাদের ভয়, ভালোবাসা কিংবা আমাদের অনুভূতিকে কন্ট্রোল করতে পারি না!
    কিছুই বোঝেন নি তাই না? আমিও বুঝি নি!
    চলুন বোঝার চেষ্টা করি।
    একটা কয়েক মাসের বাচ্চাকে আপনি কোলে নিন। তারপর তাকে আস্তে আস্তে দু হাত দিয়ে দূরে ঠেলতে থাকুন। কয়েক মাস হওয়া সত্ত্বেও সে কিন্তু তার সেই ছোট ছোট আঙুল দিয়ে আপনার জামা-কাপড় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে।
    কেন জানেন? কারণ এটা ন্যাচারাল।
    এই কাজটা করার জন্য, তাকে আঁকড়ে ধরাটা শিখতে হয় না। প্রকৃতিই তাকে এটা শিখিয়ে তারপরে পৃথিবীতে পাঠায়।
    ঠিক একইভাবে, আমরা যখন অ্যাক্সিডেন্ট করতে যাই বা কোনো বিপদে পড়তে যাই, তার আগে আমাদের আশেপাশের পরিবেশের অবস্থাই আমাদের একটা ধারণা দেয়, আঁচ দেয়।
    হাও দ্যা ক্র‍্যাপ?
    ভূমিকম্প হওয়ার আগে তেলাপোকা আর টিকটিকিদের ডাকাডাকি আর চলাফেরা কিন্তু বেড়ে যায়।
    আপনি পরীক্ষায় কিছু না পড়ে গেলে, প্রশ্ন যদি বেশি কঠিন হয় তাহলে আগে থেকেই ঘামতে শুরু করেন। আর প্রশ্ন হাতে পাওয়ার পর যদি দেখেন প্রশ্নটা সহজ, তাহলে কোত্থেকে জানি বাতাস এসে আপনার শরীর ছুঁয়ে যায়। আসলে বাতাস এতক্ষণ ছিল, কিন্তু সেটা অনুভব করার জন্য আমাদের ব্রেইনের যে অংশটার প্রয়োজন পড়ে, সেটা তখন ‘টেনশন’ করায় ব্যস্ত ছিল!
    যাই হোক, রিস্ক কমপেন্সেশন থিওরি মূলত আমাদের সেই আচার-আচরণকেই বোঝায়, যেটাকে আমরা সহজ ভাষায় ‘অ্যাডজাস্টমেন্ট’ বলে থাকি।
    অর্থাৎ, আপনি যখন হেলমেট ছাড়া বাইক চালানো শুরু করবেন, তখন অটোমেটিক্যালি আপনার বাইক চালানোটা রিস্কি হয়ে যাবে আর আপনি কম কেয়ারফুল হয়ে যাবেন।
    আর যখন আপনি এমন একটা পরিস্থিতে যাবেন, যেখানে আপনার মৃত্যর চান্স আছে কিংবা ভয় পাওয়ার শঙ্কা আছে, তখন আপনি অটোমেটিক্যালি কেয়ারফুল হয়ে যাবেন, সতর্কতা বজায় রাখবেন!
    এই বিষয়টা ন্যাচারাল, আর এটাই হচ্ছে রিস্ক কমপেন্সেশন থিওরি।
    মজার ব্যাপার কি জানেন?
    রিস্ক হোমিওস্ট্যাসিস নামে একটা হাইপোথিসিস রয়েছে যেখানে বলা হয়েছে যে, আপনি আপনার সম্ভাব্য রিস্ক কিংবা ভয়কে কাজে লাগিয়ে সেটার ফায়দা উঠাতে পারবেন।
    আর এই কাজটা করার জন্য আপনাকে নিচের চারটা উপাদানের দিকে খেয়াল রেখে ফায়দা উঠাতে হবে,
    (১) যদি রিস্ক নিই, তাহলে কী কী সুবিধা পেতে পারি?
    (২) যদি রিস্ক নিই, তাহলে কী কী ক্ষতি হতে পারে?
    (৩) যদি সেইফজোনে থাকি, তাহলে কী কী সুবিধা পেতে পারি?
    (৪) যদি সেইফজোনে থাকি, তাহলে কী কী ক্ষতি হতে পারে?
    এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনি যেকোনো ঘটনার সম্ভাব্য ভবিষ্যৎ থেকে ফায়দা উঠাতে পারবেন।
    সেটা হোক পরিক্ষার আগের রাত কিংবা কাউকে প্রপোজ করার আগের বিকেলটা অথবা কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগের অবস্থা।
    যেকোনো ক্ষেত্রেই এই রিস্ক হোমিওস্ট্যাসিস হাইপোথিসিসকে কাজে লাগাতে পারবেন!
    সো,
    এখন থেকেই আপনার লাইফে কাজে লাগাতে পারেন এই রিস্ক হোমিওস্ট্যাসিস হাইপোথিসিসকে।
    Strive For Greatness 🔥

    4
    3 Comments
Skip to toolbar