Profile Photo

Himel ZobaerOffline

  • himelzobaer
  • Profile picture of Himel Zobaer

    Himel Zobaer

    • 5 years, 2 months ago

    আমরা যখন ছোট ছিলাম তখন শেখার উদ্দেশ্যেই হাঁটা শুরু করেছি, ভাব প্রকাশের উদ্দেশ্যেই কথা বলতে শুরু করেছি, তাই না?
    আমাদের উদ্দেশ্য ছিলো তখন!
    আরেকটু বড় হওয়ার পর, জানার উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই স্কুলে ভর্তি হয়েছি। আরো বেশি জানার জন্য কলেজে গিয়েছি। আরো জানার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তাই না?
    কিন্তু জেনেছি কতটুকু? প্রশ্নটা আমি আমাকে করছি!
    আপনি আপনাকে করুন! আরেকজনকে নয়!
    আমি প্রায়ই বলি যে, ‘অনুভূতি’ আপেক্ষিক। একজনের কাছে যেটা সত্য, সেটা আরেকজনের কাছে মিথ্যে। একজনের কাছে যেটা ভালো সেটা আরেকজনের কাছে খারাপ।
    এই যে আপেক্ষিক অনুভূতিগুলো নিয়ে কথা বলছি এটাকে মেটাফিজিক্সে বলে, পারস্পেকশন!
    পঞ্চম-ষষ্ঠ শ্রেণীতে থাকতে এক স্যার আমাদের বলেছিলেন, কোনো ঘটনা শুধু নিজের দিকেই দেখতে না, অন্যের অবস্থান থেকেও অনুভব করতে। সেদিন এই কথার মানে বুঝি নি।
    আমার একটা রিলেশনে, মেয়েটার সাথে ব্রেকআপের সময় মেয়েটা আমাকে বলেছিল, “তুমি নিজের দিক থেকেই দেখলে! আমার দিক থেকে ভেবে দেখো একবার!” সেদিনও বুঝি নি!
    বিশ্বাস করুন, প্রকৃতি আপনাকে বারবার বোঝার চান্স দেবে। কিন্তু আপনি কি বুঝতে রাজি আছেন?!
    একসময় বুঝেছি সেই কথার মানে! আপনাকেও তাই বলছি, অন্যের দিক থেকে দেখতে শিখুন!
    জানেন, যদি অন্যের দিকে থেকে আপনি কোনো ঘটনাকে দেখতে পারেন তাহলে ভালো-মন্দ, সত্য-মিথ্যা সব এক হয়ে যাবে। আর পৃথিবীতে প্রত্যেক সমস্যার মূল হচ্ছে, এসব অনুভূতি।
    আমি অনুভূতিকে মেরে ফেলতে বলছি না। এটা সম্ভবও নয়।
    আমি বলছি অনুভূতিকে মডিফাই করতে, এটার মধ্যে পারস্পেকটিভিটি নিয়ে আসতে।
    মূল কথায় যাওয়া যাক!
    বলছিলাম উদ্দেশ্য নিয়ে। আমরা কি উদ্দেশ্যে স্কুল কলেজে গিয়েছিলাম? জানার উদ্দেশ্য! কিন্তু জানা হয়েছে কতটুকু?
    শিক্ষা ব্যবস্থাকে দোষ দিতে যাবেন না আবার, কারণ শিক্ষা ব্যবস্থা যতটা না পেছনে যাচ্ছে, পৃথিবী সামনে এগুচ্ছে। শেখার জন্য আশেপাশে অনেক কিছুই আছে। শিখুন না! স্কুল কলেজ তো আর তার জায়গা ছেড়ে চলে যাচ্ছে না, তাই না?
    মানুষের জীবনটাও এভাবেই! আমরা কোনো সমস্যায় পড়লে সেটার সমাধান খুঁজি। সমস্যার কারণ খুঁজি না বা খুঁজতে চাই না। আমরা দ্রুত এর সমাধানে চলে যাই।
    আপনার পারস্পেকটিভ পরিবর্তিত হলে, একটা মেয়ে রাতে একা রাস্তায় হাটলে আপনি তাকে প্রস্টিটিউট ভেবে বসবেন না!
    আপনার পারস্পেকটিভ পরিবর্তিত হলে, একটা ছেলের গায়ের রং দেখে তার ক্যারেক্টার বিচার করবেন না!
    আপনার পারস্পেকটিভ পরিবর্তিত হলে, একটা মানুষের লক্ষ-কোটি টাকা দেখে তাকে ইশ্বর ভেবে বসবেন না!
    আপনার পারস্পেকটিভ পরিবর্তিত হলে, একটা মেয়ের অনলাইন ব্যবসাকে হেসে উড়িয়ে দেবেন না!
    আপনার পারস্পেকটিভ পরিবর্তিত হলে, একটা ছেলের দেখা স্বপ্নকে দোষ ভেবে হেসে-খেলে উড়িয়ে দেবেন না!
    আপনার পারস্পেকটিভ পরিবর্তিত হলে, অন্যের পারস্পেকটিভটাও পরিবর্তন করতে পারবেন!
    একদিন বসে থেকে মাথায় ঘুরছিলো একটা কথা! সেটা হচ্ছে,
    যেদিন আপনার বেঁচে থাকার জন্য ‘কেন’ এর উত্তর পেয়ে যাবেন, সেদিন থেকে আপনি বেঁচে থাকবো ‘কীভাবে’ এর উত্তরও পেয়ে যাবেন!
    Strive For Greatness 🔥

    4
    3 Comments
Skip to toolbar