Profile Photo

শওকত শাফিOffline

  • showkotshafi
  • Profile picture of শওকত শাফি

    শওকত শাফি

    4 years, 9 months ago

    কওতো দেখি, কেমন পারো বাংলা ব্যাকরণ:
    বর্ণমালা কিসের মালা? দেখতে কি পাও রঙ?
    কণ্ঠ কোথায়, ‘ক’ বলোতো, যেমন বলে কাকে;
    ব্যঞ্জণে স্বর ঘুমিয়ে থাকে, ডাকতে পারো তাকে?
    তালু দেখাও, মূর্ধা কোথায়, ঠোঁটের বর্ণ বলো!
    বিরাম চিহ্নে জিরিয়ে নেবে, কে বলেছে জানো?

    কওতো সোনা, কেমন করে বাছুর ডাকে ‘মা’
    কোনটা ইঁয়ো কোনটা উঁয়ো বলতে পারো তা?
    কওতো দেখি, কেমন করে লিখবে তুমি খিঁয়ো;
    অনেক ভাষা ডানে শুরু, একটি বলতে পারো?
    কওতো পাখি, বাংলা ভাষার একটি বোনের নাম
    ‘বাংলা হলো দস্যি মেয়ে’, জানো মায়ের ধাম?

    কওতো দেখি, কেমন করে শহীদ মিনার আঁকে?
    পঞ্চাননের নাম শুনেছো? সালাম শফিক কে?
    বাংলা ভাষার শত্রু কারা বলতে পারো যদি
    চর্যাপদের দিব্যি সোনা, বিদ্যাসাগর তুমি।

    7
    5 Comments
Skip to toolbar