Profile Photo

Sajiv Islam.Offline

  • Sajiv@Islam
  • Profile picture of Sajiv Islam.

    Sajiv Islam.

    4 years, 11 months ago

    মানুষেরা কোথায় ?

    স্বপন বাজার মোড়ের ‘কেইজ বার্ড’
    আর শুয়ে বসে দিন কাটানোর
    বিলাসিতা অন্য কারুর জন্য তোলা থাক

    বাড়িটা তাই ভেঙ্গে ফেলবার আগে
    আমরাও গিয়েছিলাম সমুদ্দুর
    পাহাড় আর নামকরা নগরীতে
    ভ্রমণ পিয়াসী মানুষের মতো

    সেখানে দেখলাম মেঘেরা পাহাড়ে
    হেলান দিয়ে গা ছুঁয়ে নির্বিরোধী চলে যায়
    জলপ্রপাত এবং নীলজ সবুজাভ পানিতে
    ফোটা ফুল আর জোছনার কারিকা মালা
    রঙিন রঙিন মাছেদের ঘুরে বেড়ানো
    দেখা হলে আনমনে আমরা ফিরে এলাম

    এরপর পুরনো এক দামী শহরে
    লক্ষ্যহীন ঘুরে ফিরে
    কেউ চলে গেলেন তীর্থে
    আর অপেক্ষাকৃত তরুণেরা
    অপ্রকৃতস্থ হয়ে ক্লাবিং সেরে
    যে যার হীনবৃত্তিতে ফিরে গেলেন ।

    এও যেন ধীরে পাক খেয়ে ঘুরিয়ে
    ভেতরে নিয়ে নেয়া জলজ ঘূর্ণি আবর্ত

    আর আমি ? ভাবছি পরিণত মস্তিষ্কের বুদ্ধিজাত বৈলক্ষণ
    শিল্পে কোন অনুভাব নিয়ে ধরা দেয়
    আর কি করে অকুতোভয় মানুষেরা রয়ে যায়
    বিজয়ের বাজনা বাজায় ?

    8
    4 Comments

My pseudonym is SAJIV ISLAM .

Free Lance Artist & literati .

Freelance Artist & literati. Working as a Social worker. Love to read, travel & cook. Music & Cinema once it was my obsession. Live single.

Skip to toolbar